Madhya Pradesh

‘হর্ন তো দিয়েছিলাম’, ৫ পথচারীকে ধাক্কা মেরে ‘গলাবাজি’ বিজেপি বিধায়কের পুত্রের

নীলবাতি লাগানো এসইউভি গাড়ি নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন স্থানীয় বিজেপি বিধায়ক প্রীতম লোধির পুত্র দীনেশ। ট্র্যাফিক আইন না মেনে বেসামালভাবে গাড়ি চালাচ্ছিলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২৩:১২

options
link
‘হর্ন তো দিয়েছিলাম’, ৫ পথচারীকে ধাক্কা মেরে ‘গলাবাজি’ বিজেপি বিধায়কের পুত্রের
বিজেপি বিধায়কের পুত্র অভিযুক্ত দীনেশ।

অনুতাপের লেশমাত্র নেই, বরং অন্যায়ের পরও সিমাহীন ঔদ্ধত্য। ৫ জন নিরীহ পথচারীকে গাড়ির ধাক্কায় আহত করে স্থানীয়দের সঙ্গে রীতিমতো গলাবাজি করলেন বিজেপি বিধায়কের পুত্র। জানালেন, ‘আমি হর্ন তো দিয়েছি। ওরা সরেনি কেন?’ গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরীতে। বিধায়ক পুত্রের এহেন ঔদ্ধত্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়েছে নেটিজেনরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি নীলবাতি লাগানো এসইউভি গাড়ি নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন স্থানীয় বিজেপি বিধায়ক প্রীতম লোধির পুত্র দীনেশ। ট্র্যাফিক আইন না মেনে বেসামালভাবে গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই সময় উলটোদিক থেকে আসা একটি মোটরবাইকে ধাক্কা মারেন দীনেশ। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া তিন মহিলাকে ধাক্কা মারেন। এই অবস্থায় স্থানীয়রা দীনেশকে ধরে ফেললে তাঁদের উপর চোটপাট শুরু করেন ওই যুবক।

Advertisement

বিধায়ক পুত্র বলেন, ‘বাইক নিয়ে তিনজনে হেলতে দুলতে আসছিল। আমার গাড়ির সাইরেন বাজছিল। হর্ন দিচ্ছিলাম। তার পরেও ওরা সরেনি কেন?’

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় এক যুবক দিনেশকে বলছেন, ‘এতবড় গাড়ি নিয়ে বেরিয়েছেন, গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেন না?’ পালটা বিধায়ক পুত্র বলেন, ‘বাইক নিয়ে তিনজনে হেলতে দুলতে আসছিল। আমার গাড়ির সাইরেন বাজছিল। হর্ন দিচ্ছিলাম। তার পরেও ওরা সরেনি কেন?’ পালটা স্থানীয় যুবক বলেন, ‘রাস্তার পাশে যারা যাচ্ছিল তারাও হেলেদুলে যাচ্ছিল?’ তখন রীতিমতো হুমকি দিতে শুরু করেন দীনেশ। ভিডিও বন্ধ করার জন্য শাসানি দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন যদিও তাদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। দীনেশের বিরুদ্ধে কারেরা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় বিধায়ক প্রীতম লোধি বলেন, ‘আমি বিধায়ক। আমার কাছে পরিবার নয়, স্থানীয় মানুষই সবার আগে। ছেলে যদি কোনও অন্যায় করে শাস্তি পাবে। আইন আইনের পথে চলবে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.