টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা গাড়ির। দুর্ঘটনার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হল গাড়িতে থাকা ৯ জনের। মৃতদের মধ্যে ৫ জনই শিশু। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্নাটকের ইয়াদগির জেলায়।
এই দুর্ঘটনা ঘটে সুরপুর ব্লকের শান্তাপুরা ক্রসিংয়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০জন যাত্রী-সহ একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে হাইওয়ে ধরে আসার সময় হঠাৎই তার টায়ার ফেটে যায়। এই অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি বাসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। এত অল্প সময়ের মধ্যে গোটা ঘটনা ঘটে যে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেনি কেউই। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়দের তরফেও কোনওরকম সাহায্য সম্ভব হয়নি।
আরও পড়ুন:
১০জন যাত্রী-সহ একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে হাইওয়ে ধরে আসার সময় হঠাৎই তার টায়ার ফেটে যায়। এই অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি বাসে সজোরে ধাক্কা মারে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল বিভাগ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতর থেকে ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায় বাসটিতেও। যদিও বাসে থাকা ২০ জন প্রাণে বেঁচে যান। কোনওরকম বিপদ ঘটার আগেই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তারা। দুর্ঘটনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তারা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট