সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওরকমে গুজরাট জয়। গত কয়েকটি নির্বাচনের নিরিখে ফল খারাপ হলেও নতুন সরকারে অবশ্য বদলের রাস্তায় হাঁটল না বিজেপি। বিজয় রূপানিকেই মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দিল গেরুয়া শিবির। পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে নিতিন প্যাটেলও থেকে গেলেন। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে দলের শীর্ষ নেতা অরুণ জেটলির এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
[টুজির পর আদর্শ আবাসন, আদালতে বড় স্বস্তি কংগ্রেসের]
টানা ষষ্ঠবার গুজরাট জয়। তবে এবার রাজ্যে ক্ষমতায় এলেও ১০০-র নিচে নেমে যায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের রাজ্যে ব্যাপক প্রচার করলেও ফল খারাপ হয়। রাহুল গান্ধীর কংগ্রেসের রীতিমতো টক্কর দেয় গেরুয়া শিবিরকে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও তাঁর সহকারী নিতিন প্যাটেলের পদে থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এই অবস্থায় রূপানির উত্তরসূরী হিসেবে বেশ কয়েকজনের নাম ঘুরছিল। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নামও উঠে এসেছিল। দলের মধ্যেও শোনা যাচ্ছিল ফল ভাল না হওয়ায় সরিয়ে দেওয়া হতে পারে রূপানিকে। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে সম্প্রতি গুজরাট যান অরুণ জেটলি। শুক্রবার গান্ধীনগরে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সমস্ত জল্পনা থামিয়ে দেন জেটলি। তিনি দুই নেতাকে পুরনো পদে রেখে দেওয়ার কথা ঘোষণা করেন।
[‘হেরো’ ধুমলকে মুখ্যমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ সমর্থকদের, ধুন্ধুমার হিমাচলে]
রাজনৈতিক বিশ্লেষকদের মতে রূপানিকে সরিয়ে দেওয়া নিয়ে একাধিক মত ঘুরছিল বিজেপির অন্দরে। এক পক্ষের মতে রূপানিকে সরালে এমন বার্তা যাবে যে দল তাহলে খারাপ ফলের দায় মেনে নিল। অন্যপক্ষ বলেছিল রূপানি সেভাবে নেতৃত্ব দিতে পারেননি। আগামী লোকসভা নির্বাচনের আগে নীতিন প্যাটেলকে সরালে ঝুঁকি হত বলে মনে করে বিজেপি শিবির। কারণ তিনি পতিদার সম্প্রদায়ের প্রতিনিধি। আপাতত এই সমীকরণে দুই নেতার গদি টিকে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা