সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধিতা ভুলে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তর জন্য মোদিকে প্রশ্ংসা করে কুর্নিশ জানিয়েছিলেন কেজরিওয়াল৷ কিন্তু তাতেও শেষমেশ বিজেপির রোষ থেকে মুক্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী৷ সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ক্রমাগত অস্বীকার করে চলেছে পাকিস্তান৷ কেজরির দাবি ছিল, মোদি প্রমাণ দিয়ে পাকিস্তানের মুখ বন্ধ করুক৷ কিন্তু সে দাবি তুলে বিজেপির পাল্টা প্রশ্নের মুখে পড়তে হল কেজরিওয়ালকে৷
সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়ে কেজরির উপর রীতিমতো ক্ষুব্ধ বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কেজরিকে প্রশ্ন করেছেন, সেনার সাহস ও বীরত্বের উপর কি কেজরির ভরসা নেই? নাহলে তিনি প্রমাণ করার প্রশ্ন তুলছেন কেন? বস্তুত, সার্জিক্যাল স্ট্রাইকের ‘অপমান’ ভুলতে তা ভুয়া প্রমাণ করতেই ব্যস্ত পাকিস্তান৷ দেশের অভ্যন্তরেও যখন পরোক্ষে তা প্রমাণ করার প্রশ্ন উঠল, তখনই এই ইস্যু লুফে নিয়েছে পাক মিডিয়া৷ আর তাতেই আপত্তি বিজেপির৷ বিজেপির মতে, পাকিস্তানের উদ্দেশ্যমূলক প্রচারের ফাঁদে পা না দেওয়াই উচিত ছিল কেজরির৷ তাঁর এমন কিছু মন্তব্য করা উচিত নয়, যাতে দেশের সেনার অসম্মান হয় বা তাঁদের বীরত্বকে খাটো করে দেখানো হয়৷
এদিকে এই চাপানউতোরকে কেন্দ্র করে বিজেপি-আপ বিরোধিতা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে৷ আপ নেতা আশুতোষ পাল্টা তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে৷ তাঁর মতে, বিজেপি পাকিস্তানের দাবিকে নস্যাৎ না করে, অযথা কেজরির বিরুদ্ধে বিষোদগার করছে৷ তাঁর মতে, পাকিস্তান তো ভারতের অপমান করছে৷ শাসকদল হিসেবে বিজেপির তো আগে তার জবাব দেওয়া উচিত ছিল৷
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য আগেই জানিয়েছিলেন, যথাসময়ে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেবে ভারত৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!