বিজেপি শাসিত রাজ্যে ১৪০০টি গরুর মৃত্যু, তরজায় ব্যস্ত প্রশাসন

খাস সরকারি গোশালার মৃত্যুমিছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৭, ১১:৫৫

options
link
বিজেপি শাসিত রাজ্যে ১৪০০টি গরুর মৃত্যু, তরজায় ব্যস্ত প্রশাসন
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-হত্যা এবং গরু পাচার নিয়ে দেশের স্বঘোষিত গো-রক্ষকদের চিন্তার শেষ নেই। কিছু খবর পেলেই তারা ঝাঁপিয়ে পড়ছেন। পিটিয়ে মেরে ফেলতেও তাদের হাতে কাঁপছে না। অথচ বিজেপি শাসিত রাজ্যে বেঘোরে প্রাণ গেল অন্তত ১৪০০ গরুর। গরুগুলি কারও বাড়িতে নয় মারা গেল খাস সরকারি গোশালায়। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ঘটনায় শুরু হয়েছে দায় এড়ানোর পালা।

Advertisement

[আধার দেখাতে না পারায় বিনা চিকিৎসায় মৃত্যু কার্গিল শহিদের স্ত্রীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক, আধটা নয় চার মাসে প্রায় ১৪০০ গরু গত হয়েছে গোয়ালিয়রের সরকারি গোশালা থেকে। বিষয়টি ধামাচাপা দেওয়ার সবরকম ব্যবস্থা করেছিল প্রশাসন। কিন্তু এলাকার বাসিন্দারা পর্দাফাঁস করেন। গোশালা লাগোয়া এলাকার বাসিন্দারা কটূ গন্ধ পান। তাদের সন্দেহ হওয়ায় যান পশুখামারে। সেখানে মাটি খুঁড়তে দেখা যায় সার সার কঙ্কাল। তারপর জানা যায় গরুগুলি মারা গিয়েছে। এই গোশালাটি চালায় গোয়ালিয়র পুরসভা। রাজ্য প্রশাসন এই পরিস্থিতির জন্য তাদের দিকে আঙুল তুলেছে। পালটা পুরসভা জানিয়েছে গাদাগাদি করে এতগুলো গরু রাখা হত। তাই অবলা পশুদের মৃত্যু অনিবার্য ছিল বলে জানান গোশালার এক কর্মী। তাঁর মতে অসুস্থ গরুদের সঙ্গে অন্যান্য গরুগুলিকে রাখা হত। তার ফলে দ্রুত সুস্থ গরুগুলি অসুস্থ হয়ে পড়ে। পশু চিকিৎসকরা জানান, মৃত গরুর শরীর থেকে মেলে কাচ, সিঁদুর এবং পলিথিন। বিষক্রিয়ায় গরুগুলির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানালেও পুরসভা ও রাজ্য প্রশাসনের মধ্যে শুরু হয়েছে দায় এড়ানোর খেলা।

Advertisement

[রোগা হওয়ার ভুয়ো বিজ্ঞাপনের শিকার বেঙ্কাইয়া নায়ডু]

এ যেন ভাবের ঘরে চুরি। গেরুয়া প্রভাবিত বেশ কিছু সংগঠন গত কয়েক মাসে গরু পাচার এবং গো-হত্যা নিয়ে দেশ জুড়ে হল্লা বাঁধিয়েছে। একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে। গো-মাংস নিয়ে যাওয়ার সন্দেহে ট্রেন থেকে ফেলে দেওয়া, গাড়ি থেকে নামিয়ে মার। গত কয়েক মাস তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কিন্তু বিজেপিশাসিত মধ্যপ্রদেশে এমন কিছু ঘটে চললেও তাদের অত্যন্ত কোনও তাপ উত্তাপ দেখা যায়নি। তবে কয়েকটি পশুপ্রেমী সংগঠন এই নিয়ে আন্দোলনে নামার কথা বলেছে। তাতে গোশালায় থাকা বাকি গরুদের ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা অবশ্য জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.