PM Modi

ব্রিকসে চড়ল কূটনীতির পারদ! ‘বিরল খনিজকে হাতিয়ার নয়’, জিনপিংকে পাশে নিয়েই বার্তা মোদির

BRICS Summit 2026: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর, ব্যাটারি, আধুনিক যুদ্ধাস্ত্র এবং উন্নত প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজের প্রায় ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে চিন। কিন্তু আমেরিকার সঙ্গে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের জেরে বেশ কিছু খনিজ রপ্তানির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে বেজিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৪:৫৫

options
link
ব্রিকসে চড়ল কূটনীতির পারদ! ‘বিরল খনিজকে হাতিয়ার নয়’, জিনপিংকে পাশে নিয়েই বার্তা মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত।

ব্রিকস সম্মেলনের (BRICS Summit 2026) শেষ দিনে চড়ল কূটনীতির পারদ! চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে পাশে নিয়ে বিরল খনিজ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বললেন, “বিরল খনিজকে হাতিয়ার করা উচিত নয়। এটি যৌথ প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে।” একইসঙ্গে বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলায় ব্রিকস দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

রবিবার ব্রিকসের সমাপ্তি বক্তব্য মোদি পরিবেশ সুরক্ষার এবং মানবজাতির উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব দেন। বলেন, “এবার ব্রিকসের সভাপতিত্বকালে ভারত মূলত চারটি বিষয়ের উপর মনোযোগ দিয়েছিল। সেগুলি হল – সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব।” তাঁর কথায়, “সদস্য দেশগুলির সহায়তায় ভারত এই জোটের যৌথ লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য কাজ করেছে।” প্রধানমন্ত্রীর সতর্কবার্তা, “কৌশলগত সম্পদ ও প্রযুক্তিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হলে, তা যৌথ উন্নয়নকে ব্যাহত করতে পারে। তাই প্রযুক্তি ও বিরল খনিজ সম্পদকে অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত নয়।” মোদি আরও বলেন, “এই জোটের মধ্যকার সহযোগিতার পরিধি কেবল সরকারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং এতে উদ্যোক্তা, কৃষক, গবেষক, নারী, তরুণ ও সাধারণ নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর, ব্যাটারি, আধুনিক যুদ্ধাস্ত্র এবং উন্নত প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজের প্রায় ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে চিন। কিন্তু আমেরিকার সঙ্গে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের জেরে বেশ কিছু খনিজ রপ্তানির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে বেজিং। ফলে বিশ্ববাজারে ওই সকল খনিজের ঘাটতি দেখা দিয়েছিল। চিনের উদ্দেশ্য ছিল, এই খনিজগুলি আটকে দিয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা। কিন্তু তার রেশ গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। তাই মোদির বক্তব্য, খনিজ সম্পদের মতো জরুরি উপাদানকে যদি কোনও দেশ নিজের রাজনৈতিক বা কূটনৈতিক স্বার্থে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তাহলে সংকটের মুখে পড়বে বিশ্বে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে প্রধানমন্ত্রী আসলে বেজিংকেই এক রকম বার্তা দিলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.