সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নদী৷ রাজ্য দুই৷ দুই রাজ্যেরই চাই পর্যাপ্ত জল৷ না কর্নাটক, না তামিলনাড়ু – কেউ কারও জন্য এক বিন্দুও জল ছাড়তে রাজি নয়৷ ফল বিক্ষোভ, অশান্তি, অবরোধ৷
কাবেরী নদী নিয়ে জল যে এতদূর গড়াবে, জানতেন না ২৫ বছরের প্রেমা৷ বুধবারই বেঙ্গালুরুর তরুণীর বিয়ে তামিলনাড়ু নিবাসী পাত্রের সঙ্গে৷ কমপক্ষে ৬০০ লোক নিমন্ত্রিত৷ এদিকে বিক্ষোভের জেরে বেশিরভাগ বাস তুলে নিয়েছে কর্ণাটক প্রশাসন৷ বাকি যানবাহন সীমান্ত এলাকা থেকে এমনিতেই উধাও অশান্তির ভয়ে৷ এদিকে লগ্ন যে বয়ে যাচ্ছে!
উপায়ন্তর না দেখে মঙ্গলবারই সিল্কের শাড়ি, গয়নাগাঁটি পড়ে রাস্তায় নেমে পড়েছেন কনে৷ ৬০০ অতিথির বদলে সঙ্গী হয়েছেন মাত্র ২০ জন আত্মীয়-বান্ধব৷ কোনওক্রমে বাস-অটো ধরে পৌঁছনো গিয়েছে তামিলনাড়ু সীমান্তের কাছে হোসুরে৷ কিন্তু সেখান থেকে রাস্তা একেবারেই ফাঁকা৷ অতএব হাঁটার পথই বেছে নিয়েছে কনেপক্ষ৷ হেঁটে সীমান্ত পেরিয়ে তামিলনাড়ু গিয়েই বিয়ের আসরে পৌঁছবেন প্রেমা৷ কাবেরী জলবন্টন নিয়ে মীমাংসা যবেই হোক, বিয়ে তিনি এই লগ্নেই করবেন৷ এই পণ নিয়ে পথে নেমেছেন তরুণী৷
সর্বশেষ খবর
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের