সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠ বাঁচাতে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷ তবে আইনের হাত এড়ানো সম্ভব হল না৷ মঙ্গলবার দিল্লিতে, ভারতীয় ও ব্রিটিশ প্রতিনিধি দলের মধ্যে হওয়া এক আলোচনার পর মালিয়াকে প্রত্যর্পণ করার প্রস্তাবে রাজি হয় ব্রিটেন৷ এছাড়াও আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদি ও ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের মূলচক্রী টাইগর মেমনের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আশ্বাস দেয় ব্রিটিশ সরকার৷ দুই দেশের মধ্যে ‘মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি’-র মাধ্যমে ওই হস্তান্তর সম্ভব হবে বলে জানা গিয়েছে৷
(নরেন্দ্র মোদির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজয় মালিয়া)
৯ ফেব্রুয়ারি, বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের কাছে একটি আবেদন জানিয়েছিল কেন্দ্র৷ তারই প্রেক্ষিতে আজকের এই সিদ্ধান্ত৷ দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে ছিলেন মালিয়া৷ বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে প্রায় ৯০০০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি৷ তবে সময় উতরে গেলেও তা ফেরত না দিয়ে বিদেশে পালিয়ে যান মালিয়া৷
বিজয় মালিয়াকে ঋণ পাইয়ে দিয়েছিলেন মনমোহন সিং: বিজেপি
সর্বশেষ খবর
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা
-
নির্ধারিত দিনেই প্রকাশিত হবে সোনিয়ার স্মৃতিকথা! পেঙ্গুইন সরার পর মিলল নয়া প্রকাশক
-
‘তোমার বন্ধুত্ব…’, ইটালির প্রধানমন্ত্রী হিসাবে নজির গড়া মেলোনিকে ‘খোলা চিঠি’ মোদির
-
ফোনে সিঁধ, ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কলকাতার বুকে মার্কিন প্রতারণা চক্র ফাঁস পুলিশের