নিয়ম ভেঙেই লিওনেল মেসির জন্য থমকে গেল খেলা! গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসরের ঘোষণা করেছেন এলএম১০। সদ্য প্রাক্তন অধিনায়ককে সম্মান জানাতে আগামী সপ্তাহে বিশেষ পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কিন্তু তার জন্য অপেক্ষা করলেন না সমর্থকেরা। কোপা আর্জেন্টিনার ম্যাচেই মেসিকে সম্মান জানালেন তাঁরা। পরিস্থিতি এমনই হল যে, ম্যাচ পর্যন্ত থামিয়ে দিতে হল রেফারিকে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ছিল, আগামী সপ্তাহে দেশের মাটিতে পুরুষ এবং মহিলাদের ম্যাচগুলিতে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় এক মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হবে। সেই এক মিনিট মেসিকে সম্মান জানিয়ে হাততালি দেবেন দর্শকেরা। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়েই এই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তার জন্য তর সইল না আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের।
আরও পড়ুন:
MINUTO 10 Y PARTIDO DETENIDO PARA HOMENAJEAR A MESSI
Zunino detuvo el juego entre Boca y Vélez para ovacionar al Capitán, que anunció su retiro de la Selección Argentina. #CopaArgentinaEnTyCSports. pic.twitter.com/NawG4igUOe
— TyC Sports (@TyCSports) September 3, 2026
কোপা আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স এবং ভেলেজ সার্সফিল্ড। খেলার ১০ মিনিট পেরতেই এস্তাদিয়ো মারিয়ো আলবার্তো কেম্পেসের গ্যালারি থেকে ভেসে এল ‘মেসি, মেসি’ ধ্বনি। ক্রমে সেই শব্দব্রহ্ম ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে। পরিস্থিতি বুঝে খেলা থামিয়ে দেন রেফারি। দু’দলের ফুটবলারেরাও দাঁড়িয়ে পড়েন। সেই ম্যাচে খেলছিলেন জাতীয় দলে মেসির দুই সতীর্থ লিওনার্দো পারেদেস এবং ম্যানুয়েল ল্যানজিনি। তাঁরাও সতীর্থের প্রতি সম্মান জানান। হাততালি দেন মাঠে থাকা ফুটবলারদের অনেকেই। গ্যালারিতে তখন শুধুই মেসির নাম।
মেসির অবসরের ঘোষণার পর দেশের ফুটবলমহলে যে আবেগ তৈরি হয়েছে, তারই আরও ছবি দেখা গেল এই ম্যাচে। মেসিকে সম্মান জানানোর সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, আগস্টের শেষ দিন আর্জেন্টিনার নীল-সাদা জার্সি তুলে রেখেছেন লিওনেল মেসি। তাঁকে স্পেশাল ট্রিবিউট জানাতে সপ্তাহান্তে সেদেশের ফুটবলের প্রায় প্রতিটি স্তরের ম্যাচেই এক মিনিটের জন্য থামবে খেলা। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগেই দেখানো হবে মেসিকে নিয়ে এএফএ-র বিশেষ ভিডিও। যদিও এর আগেই মেসিকে সম্মান জানাল সমর্থকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?
-
সঙ্গমের পর ব্যথা, অঝোরে ঋতুস্রাব! লজ্জা সরিয়ে যৌনতা নিয়ে এই প্রশ্নগুলি চিকিৎসককে করে ফেলুন
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
-
তারেক জমানাতেও দুর্গাপুজো ঘিরে শঙ্কা! ওপার বাংলায় যেতে নারাজ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা