সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গুলির লড়াই, অন্যদিকে মিষ্টি বিনিময় যে একসঙ্গে চলতে পারে না, দ্বিধাহীনভাবে তা জানিয়ে দিল ভারতীয় সেনা৷ পাকিস্তানের সঙ্গে কোনওরকম শুভেচ্ছা বিনিময় করতে নারাজ জওয়ানরা৷
ওয়াঘা সীমান্তে এই মিষ্টি বিনিময় দুই দেশের সৌভাতৃত্ব বজায় রাখার প্রথা৷ স্বাধীনতা দিবস, দিওযালির মতো উপলক্ষ্যে তা করা হয়ে থাকে৷ কিন্তু মাঝে মধ্যেই সন্ত্রাস সমস্যা থাবা বসায় এই শুভেচ্ছায়৷ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বেশি করে জাগিয়ে তোলে সম্পর্কের কাঁটাতার৷ ঠিক যেমন এবারও৷ দুই দেশ সরকারিভাবে যুদ্ধ ঘোষণা না করলেও যুদ্ধের খেকে কম কিছু হচ্ছে না সীমান্তে৷ উরি হামলার পর বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ পর্যন্ত করেছে পাক জঙ্গিরা৷ সাধারণ মানুষ বিশেষত মহিলা ও শিশুদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে৷ জঙ্গিদের ভারতের মাটিতে ঢুকতে সরাসরি সাহায্য করছে পাক রেঞ্জার্সরা৷ এই যখন পরিস্থিতি তখন মিষ্টির শুভেচ্ছা ঠুনকো মাত্র৷ আর তাই তা নিতে প্রত্যাখ্যান করলেন জওয়ানরা৷ বিএসফ-এর তরফে জানিয়ে দেওয়া হল এবার পাকিস্তানের তরফে কোনও শুভেচ্ছা গ্রহণ করা হবে না৷
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সীমান্তে নিজেদের মতো করে দিওয়ালি পালন করছেন জওয়ানরা৷ আর এস পুরা থেকে বিকানিরে ধরা পড়ল সে ছবি৷
Army men celebrate #Diwali in RS Pura (J&K) amidst tension on the area (29th Oct) pic.twitter.com/CRGb1Ismwh
— ANI (@ANI_news) October 30, 2016
সর্বশেষ খবর
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ