সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ি। ঘটনায় ১ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ১০ জন চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরা সকলেই ওই নির্মীয়মাণ বহুতলের ঠিকা শ্রমিক। বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের নানাকরমগুদা এলাকায় ঘটেছে এই ঘটনা।
সূত্রের খবর, আইটি হাব তৈরির জন্য এই বহুতল নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিলই বলে জানা গিয়েছে। এই বহুতলে রঙ করার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ নির্মীয়মান এই বহুতলটি হঠাৎই ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পুরসভা ও দমকল কর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ।

স্থানীয়রা জানাচ্ছেন, সত্যনারায়ণ সিং নামে এক ব্যক্তি আড়াই হাজার বর্গফুট এলাকার মধ্যে এই বহুতলটি নির্মাণ করছিলেন। বিল্ডিং এর মধ্যে নির্মাণকর্মী ও তাঁদের পরিবার ছিল বলে জানা যাচ্ছে।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’