সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ স্বাধীন হয়েছে প্রায় সত্তর বছর হতে চলল৷ এতদিনে বাসের দেখা পেল উত্তরাখণ্ডের চামোলি জেলার শিলপাটা গ্রাম৷ প্রথমবার বাস চলল গ্রামের রাস্তায়৷ সৌজন্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা৷ যাতে শিলপাটা থেকে ২১ কিলোমিটার বাস রাস্তা জুড়ল গ্রামের তেহসিল হেডকোয়ার্টার আদি বদরির সঙ্গে৷
গ্রামের পথে প্রথম বাসের দেখা পেয়ে আনন্দে আপ্লুত গ্রামবাসীরা৷ বয়স্কদের আক্ষেপ, আরও আগে হয়ে যেতে পারত এই বাস রাস্তা৷ লাল ফিতের ফাঁসে পড়ে এতদিন আটকে ছিল৷ হাটে-বাজারে, হাসপাতালের মতো প্রয়োজনীয় স্থানগুলিতে যেতেও হাঁটা ছাড়া কোনও বিকল্প উপায় ছিল না এতদিন৷ তবে, দেরিতে হলেও স্বপ্ন পূরণ হয়েছে৷ তাই স্বস্তিতে গ্রামবাসীরা৷
উত্তরাখণ্ড পরিবহন নিগমের তত্ত্বাবধানে চলবে এই বাস৷ বাস রাস্তা তৈরির দায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিএস রাওয়াত৷ বন্ধুর এই পার্বত্য এলাকায় রাস্তা তৈরি করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল৷ তবে, মাত্র ১৮ মাসের মধ্যেই তা করা গিয়েছে বলে খুশি তিনি৷
গ্রামের প্রথম বাসকে স্বাগত জানানো হয় ধুমধাম করেই৷ স্থানীয়রা লোকনৃত্যের মাধ্যমে অভিনন্দন জানান নতুন পথের সাথীকে৷
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা