সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল যাত্রীবাহী বাস৷ সোমবার দুপুরে বিহারের মধুবনি জেলায় ঘটে এই দুর্ঘটনা৷ ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করছে জেলা প্রশাসন৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সীতামারি থেকে মধুবনির দিকে যাচ্ছিল বেসরকারি ওই বাসটি৷ মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ ফুট গভীর একটি পুকুরে পড়ে যায়৷ বাসে অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ যার মধ্যে একজন মহিলা বলে জানা গিয়েছে৷
পুকুর থেকে বাসটিকে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল৷ তাঁদের আশঙ্কা, যাত্রীদের কেউই আর বেঁচে নেই৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার অনেক পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে পৌঁছেছে৷ আরও আগে থেকে উদ্ধারকাজ চললে হয়তো কয়েকটা প্রাণ বাঁচানো যেত৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের