সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের মধ্যেই মহিলার সহযাত্রীর শ্লীলতাহানি করল এক ব্যক্তি৷ এয়ার ইন্ডিয়ার ওই যাত্রী মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে এই ব্যবহার করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, আমেরিকাগামী ওই বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিল ওই অভিযুক্ত৷ কিন্তু সে কাজের অজুহাতে ইকোনমিক ক্লাসে সফর করতে চায়৷ নিগৃহীতা মহিলাও ইকোনমিক ক্লাসেই সফর করছিলেন বলে জানা গিয়েছে৷
মহিলা জানিয়েছেন, বিমান সফরের সময় নিজের সিটেই ঘুমিয়ে পড়েছিলেন মহিলা৷ সেই সময় খারাপভাবে তাঁর শরীরে স্পর্শ করে ওই ব্যক্তি৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি মহিলার স্তনে হাত দেয়৷ এই ঘটনায় ঘুম ভেঙে যায় মহিলার৷ তিনি ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সেখান থেকে সরিয়ে দিয়ে বিমানকর্মীদের কাছে অভিযোগ জানান৷ এরপর বিমানটি মার্কিন মুলুকে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ৷
গত ২১ ডিসেম্বর রাত দুটো নাগাদ মুম্বই থেকে আমেরিকাগামী বিমান AL 191- এ এই ঘটনাটি ঘটে৷ এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিমানে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যাত্রী নিরাপত্তা বাড়াতে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে এয়ার ইন্ডিয়া, সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছে৷
(ছবি প্রতীকী)
সর্বশেষ খবর
-
সাবান মেখে শাওয়ারের নিচে…, স্নানঘর থেকে ফাঁস রণবীরের গোপন ভিডিও!
-
গুরুত্ব দিচ্ছে না দল! প্রকাশ্যে বিজেপির সমালোচনা করে কংগ্রেসের পথে ‘ক্যাপ্টেন’?
-
হোয়াটসঅ্যাপে ‘না’ লিখতেই ২ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি! কোন মেসেজ দেখলে সতর্ক হবেন?
-
‘অ্যাক্সিডেন্টাল’ জুটিতে সোনা শুটিংয়ে, কমলজিৎ বলছেন, ‘পরিবারের লড়াই সোনা জয়ের জ্বালানির উৎস’
-
অগ্নাশয় ক্যানসারে বাবাকে হারিয়েছিলেন, জটিল অপারেশনে রোগীর প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ সেই চিকিৎসক