সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গান ‘ছম্মকছাল্লো’তে কোমর দোলাতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকে। হিন্দি ছবির গানে এই শব্দ শুনতে যতই ভাল লাগুক, রিয়েল লাইফে কোনও মহিলাকে এমন বিশেষণে ভূষিত করলেই সর্বনাশ! শাস্তির মুখে পড়তে হতে পারে যে কোনও ব্যক্তিকে। কারণ মুম্বইয়ের থানের এক আদালত জানিয়ে দিয়েছে, এ ধরনের বিশেষণ প্রয়োগ নারীর সম্মানহানি করে।
হিন্দিতে ‘ছম্মকছাল্লো’ বললে কোনও মহিলার শারীরিক গঠনের অশালীন ইঙ্গিত মেলে। আর সেই কারণেই এমন শব্দ ব্যবহারে লাগাম টানতে চাইছে আদালত। কিং খানের ‘রা-ওয়ান’ ছবির গানটি সুপারহিট হওয়ার পর থেকেই এই শব্দ ব্যবহারের প্রবণতাও যেন বেড়ে গিয়েছে। আর তাই এর বিরুদ্ধে কঠোর হয়েছে আদালত। গত সপ্তাহে এই অপরাধে এক ব্যক্তির জেল হেফাজত হয়। আদালতে মামলাটি ওঠার আগে অভিযুক্তকে ১ টাকা জরিমানাও করা হয়। এক মহিলার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। তবে এই অভিযুক্ত ‘রা-ওয়ান’ মুক্তির পাওয়ারও অনেক আগেই ঘটনাটি ঘটিয়েছিলেন।
[৪৫ নয়, এবার ইউরোপ উড়ে যান মাত্র ১২ হাজার টাকায়]
মহিলা জানাচ্ছেন, ২০০৯ সালের ৯ জানুয়ারির সকালে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময়ই বাড়িতে ঢোকার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সেখানের আবর্জনা স্তূপে হোঁচট খান তিনি। মহিলার বক্তব্য, অভিযুক্তই সিঁড়ির মাঝখানে ওভাবে আবর্জনা রেখে দিয়েছিলেন। শুধু তাই নয়, মহিলাকে পড়ে যেতে দেখে তাঁকে ‘ছম্মকছাল্লো’ বলেও সম্বোধন করেন অভিযুক্ত। গোটা বিষয়টি বেশ অপমানজনক বলে মনে হয় মহিলার। তখনই পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যান তিনি। কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে সোজা আদালতের দ্বারস্থ হন।
তারপর কেটে গিয়েছে ন’বছর। সময়ের সঙ্গে একপ্রকার ধামাচাপাই পড়ে গিয়েছিল মামলাটি। এত বছর পর অবশেষে মামলাটি আদালতে ওঠে। জানানো হয়, ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় অপরাধ করেছেন ওই ব্যক্তি। বিচারক বলেন, “এটি হিন্দি শব্দ। ইংরাজিতে এমন কোনও শব্দ নেই। সাধারণত এমন শব্দে কোনও মহিলাকে অমপান করা হয়। সম্মানহানি হয় তাঁর। মহিলা এতে বিরক্ত ও ক্ষুব্ধ হন। তাই তিনি শাস্তির যোগ্য।”
[মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে]
সর্বশেষ খবর
-
নির্বাচনের নামে ‘ছেলেখেলা’! যুদ্ধবিরোধী দলের নির্বাচনী অধিকার কেড়ে ভোট শুরু পুতিনের রাশিয়ায়
-
‘হাজারবার চেয়েছি পুরুষদের ঋতুস্রাব হোক’, কেন একথা বললেন শ্রুতি?
-
‘তৃণমূল ধ্বংস হবে’, মমতার জীবনে একযুগ পর মিলে গেল গৌতম দেবের ভবিষ্যদ্বাণী!
-
জেলের শৌচালয়ে বন্দির অস্বাভাবিক মৃত্যুর পরেই চন্দ্রকোনা থানার ওসি ক্লোজ, চলছে বিভাগীয় তদন্ত
-
এশিয়াডেও ‘নকভি জুজু’, পিসিবি প্রধানের হাত থেকে পদক নেবেন হরমন-শ্রেয়সরা?