সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১.৯৯ কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে শনিবার বেঙ্গালুরু থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) দুই আধিকারিককে গ্রেফতার করল সিবিআই৷
সূত্রের খবর, ১০০ ও ২০০০ টাকার নতুন নোট বদলের সময় ব্যাপক কারচুপি করেছেন ওই দুই আরবিআই আধিকারিক৷ রিজার্ভ ব্যাঙ্কের ক্যাশ ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট সদানন্দ নায়কা ও স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট এ কে কেভিনকে দুর্নীতি রোধ আইনের অধীনে ধৃতদের গ্রেফতার করে সিবিআই৷ তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে৷ বেঙ্গালুরুর বিশেষ আদালত ধৃতদের চারদিনের সিবিআই হেফাজতে দিয়েছে৷
সিবিআই মুখপাত্র দেবপ্রীত সিং জানিয়েছেন, বেঙ্গালুরুতে কর্মরত ওই ২ আরবিআই আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সুস্পষ্ট অভিযোগ ছিল৷ ওই অসাধু চক্রের সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে, তাদের খোঁজেও তল্লাশি চলছে৷ এই নিয়ে বেঙ্গালুরু থেকে দ্বিতীয়বার কোনও আরবিআই আধিকারিককে গ্রেফতার করল সিবিআই৷ এর আগে, গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ১.৫১ কোটি টাকা বদল করার অভিযোগে সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট কে মাইকেলকে গ্রেফতার করে সিবিআই৷ আরবিআই পরে ওই আধিকারিককে সাসপেন্ড করে৷
সর্বশেষ খবর
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ