CBSE

২ মিনিটে এক লক্ষের বেশি সাইবার হামলা! ‘পুনর্মূল্যায়ন পোর্টাল’ সামলাতে নাজেহাল সিবিএসই

পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে মঙ্গলবার পোর্টাল খুললেও লগইন থেকে শুরু করে প্রতি পদে বিপুল সমস্যার মুখে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। এই ঘটনায় বিবৃতি দেওয়া হয়েছে সিবিএস-র তরফে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৯:০৮

options
link
২ মিনিটে এক লক্ষের বেশি সাইবার হামলা! ‘পুনর্মূল্যায়ন পোর্টাল’ সামলাতে নাজেহাল সিবিএসই
সিবিএসই পুনর্মূল্যায়ন পোর্টালে সাইবার হামলা।

ফের বড়সড় সাইবার হামলার শিকার সিবিএসই-র পুনর্মূল্যায়ন (re-evaluation) পোর্টাল। পোর্টাল চালু হওয়ার ২ মিনিটের মধ্যে ১৫ লক্ষ হিট এবং এক লক্ষের বেশি বার অনুমোদনহীন প্রবেশের চেষ্টা চলে। যা সাইবার হামলা বলেই দাবি করা হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে মঙ্গলবার পোর্টাল খুললেও লগইন থেকে শুরু করে প্রতি পদে বিপুল সমস্যার মুখে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। এই ঘটনায় বিবৃতি দেওয়া হয়েছে সিবিএস-র তরফে।

Advertisement

চারদিন পর মঙ্গলবার পুনর্মূল্যায়ন পোর্টাল চালু করেছিল সিবিএসই। সকালে পোর্টাল চালু হতেই কার্যত দেশজুড়ে অভিযোগ আসতে শুরু করে। লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের অভিযোগ করেন পড়ুয়ারা। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষের বেশি হিট আসে ওয়েবসাইটে। যা ডিনায়েল অফ সার্ভিস (DoS) বলে দাবি। এটিও একধরনের সাইবার হামলা। যার উদ্দেশ্য হল পোর্টাল অচল করে দেওয়া। একইসঙ্গে এক লক্ষের বেশি অ্যাকসেসের চেষ্টা হয়। দুপুর পেরোতেই সমস্যা আরও গুরুতর আকার নেয়। এরই মাঝে সিবিএসই জানায়, পোর্টালে সাইবার হামলা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে পোর্টালটি একই সময়ে ৮ হাজারের বেশি ব্যবহারকারীকে পরিষেবা দিচ্ছে। বিকেল ৩টে পর্যন্ত ১৬ হাজারের বেশি শিক্ষার্থী সফলভাবে পুনর্মূল্যায়নের আবেদন জমা করেছে।

সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে পোর্টালটি একই সময়ে ৮ হাজারের বেশি ব্যবহারকারীকে পরিষেবা দিচ্ছে। বিকেল ৩টে পর্যন্ত ১৬ হাজারের বেশি শিক্ষার্থী সফলভাবে পুনর্মূল্যায়নের আবেদন জমা করেছে। বলা হয়েছে, ২ মিনিটে পোর্টালে ১৫ লক্ষ হিট রেকর্ড করা হয়েছে। যাতে স্পষ্ট ডিনায়েল অফ সার্ভিস হানা হয়েছিল। এক লক্ষের বেশিবার অনুমোদন ছাড়া অ্যাক্সেসের চেষ্টা হয়। সিবিএসই জানিয়েছে, আক্রমণ সত্ত্বেও পোর্টালটি সুরক্ষিত ও সচল রয়েছে। পোর্টালটিকে আরও উন্নত করা প্রক্রিয়া চলছে। বর্তমানে সেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে পড়ুয়ারা নির্বিঘ্নে তাঁদের পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগে সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এক সাইবার গবেষক জানান, পরীক্ষার মূল্যায়ন-সংক্রান্ত একটি টেস্ট পোর্টালে নিরাপত্তা দুর্বলতা রয়েছে। পরে সিবিএসই স্পষ্ট করে জানায়, সেটি ছিল শুধুমাত্র একটি টেস্টিং প্ল্যাটফর্ম এবং আসল ইভ্যালুয়েশন সিস্টেমের সুরক্ষা ভঙ্গ হয়নি। যদিও এরপর এই ইস্যুতে হস্তক্ষেপ করে শিক্ষামন্ত্রক। মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, প্রযুক্তিগত সমস্যার সমাধানে আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। সার্ভারের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পেমেন্ট গেটওয়ে সহজ করার জন্য ব্যাঙ্কগুলির সঙ্গেও বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন