চুরি করা ফোনে সেলফি তুলে মালিকেরই অ্যাকাউন্টে পোস্ট চোরের !  

বোঝো কাণ্ড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১০:২২

options
link
চুরি করা ফোনে সেলফি তুলে মালিকেরই অ্যাকাউন্টে পোস্ট চোরের !  
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে না চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ো ধরা? এখানেও অনেকটা তাই হল যেন। ফিল্মি কায়দায় কুড়ি হাজার টাকার ফোন চুরি হলো। ফোনের মালিককে রীতিমতো মারধর করে হাওয়া হয়ে গেল চোরেরা। অসহায় মালিক থানায় অভিযোগও দায়ের করলেন। পুলিশ প্রতিশ্রুতি দিল চোর ধরে দেওয়ার জন্য।

Advertisement

তারপর নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। হঠাৎ একদিন নিজের গুগল ড্রাইভ  অ্যাকাউন্টে একটি ছেলের ছবি দেখতে পান তিনি। বেশ কেতা দিয়ে সেলফি তুলেছে ছেলেটি। সেই ছেলেকে দেখে চুরি হওয়া ফোনের মালিকের তো চক্ষু চড়কগাছ। ছেলেটি সেই তিনজন দুষ্কৃতির একজন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

noida

Advertisement

ফোনের মালিক মনোজ শর্মা তখনই ফের দ্বারস্থ হন পুলিশের। চলতি বছরের ১২ জুন যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি, তার জন্য দায়ীদের ছবি পেয়ে সোজা পুলিশের কাছে যাওয়া ছাড়া আর কোনও গতান্তর ছিল না তাঁর কাছে। দিল্লির উপকন্ঠে নয়ডার সেক্টর ১০ থেকে সেদিন কার্যত লুট করা হয়েছিল তাঁকে। তিন যুবক বাইকে করে এসে রীতিমতো তাঁকে মারধর করে বলে পুলিশকে জানিয়েছেন মনোজ শর্মা। তারপর তাঁর দামি ফোন ছিনতাই করে পালায় তারা।

noida1

পুলিশকে জানিয়েও অবশ্য কাজের কাজ কিছুই হয়নি। তাই নিজেই উদ্যোগী হয়ে ফোনের গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে চোরের অবস্থান চিহ্নিত করতে শুরু করেছেন তিনি। সেই কাজে সফলও হয়েছেন। প্রাথমিকভাবে তথ্য মিলেছে সেই ব্যাপারে। তাঁর ফোনে যেসব ছবি ডাউনলোড হয়, বা যে ছবি তোলা হয় তা জমা হয় তাঁর গুগল ড্রাইভ অ্যাকাউন্টেও। ফলে চোর যখনই সেলফি তুলেছে, এসে পড়েছে মনোজ শর্মার অ্যাকাউন্টে। সেই ছবির মারফতে মনোজ জানতে পেরেছেন কিছু তথ্য, যা হয়তো বা পুলিশকে চোর ধরতে সাহায্য করবে। ফোনের শেষ লোকেশন ট্র্যাক করে জানা গিয়েছে গাজিয়াবাদের খোদাতে ছবিটি তোলা হয়।

[বিয়ের আসরে এল না পাত্রী, ক্ষতিপূরণের দাবি পাত্রের]

মজার ব্যাপার এফআইআর করার সময় লাকি সিং ও শচীন সিং নামে দুই অভিযুক্তের বিবরণ দেন সেক্টর ২০ থানার পুলিশকে। তারা ধরাও পড়ে। কিন্তু তৃতীয় অভিযুক্তকে ধরা যায়নি কিছুতেই। এই ছবি সেই চোরকে ধরে দিতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে মনোজ শর্মা। আর অপেক্ষা ফোনটা ফিরে পাওয়ার।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.