Census 2027

দেশজুড়ে কত ভিখারি? ইতিহাসে প্রথমবার তথ্য থাকবে না জনগণনায়, কেন এমন সিদ্ধান্ত?

এবার জনগণনার জন্য তথ্য সংগ্রহ-পর্বে দিতে হবে ৪০টি প্রশ্নের উত্তর। প্রশ্নের তালিকায় রয়েছে ধর্মীয় থেকে শুরু করে জাতিগত পরিচয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:০৪

options
link
দেশজুড়ে কত ভিখারি? ইতিহাসে প্রথমবার তথ্য থাকবে না জনগণনায়, কেন এমন সিদ্ধান্ত?
প্রতীকী ছবি।

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে জনগণনা (Census 2027)। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন কর্মীরা। তবে এবারের আদমশুমারিতে থাকবে না একটি বিশেষ তথ্য। জানা গিয়েছে, জনগণনার সময়ে ভিখারিদের আলাদা করে উল্লেখ করা হবে না। এতদিন পর্যন্ত জনগণনার প্রশ্নপত্রে থাকত একটি শ্রেণি ‘বেগার্স অ্যান্ড ভ্যাগ্রান্টস’। দেশের যেসব মানুষ নিজেদের ভিখারি বলে পরিচয় দিতেন, তাঁদের রাখা হত এই তালিকায়। কিন্তু এবারের জনগণনা থেকে তুলে দেওয়া হয়েছে ‘বেগার্স অ্যান্ড ভ্যাগ্রান্টস’ ক্যাটেগরি।

Advertisement

শুরু থেকে ২০১১ সাল পর্যন্ত জনগণনার সময়ে ভিখারিদের জন্য আলাদা শ্রেণি রাখা হত। ওই শ্রেণির সংজ্ঞা অনুযায়ী, যে সমস্ত মানুষ কোনও পেশার সঙ্গে যুক্ত নন এবং আর্থিক লেনদেনের অংশও নন তাঁদেরই ভিখারি হিসাবে চিহ্নিত করা হবে। সেই নিয়ম এবারের আদমশুমারি থেকে বদলে যাচ্ছে। ইতিহাসে প্রথমবার দেশে ভিখারির সংখ্যা আলাদা করে নথিভুক্ত হবে না। এবার থাকছে ‘আদার্স’ শ্রেণি যেখানে থাকবে পড়ুয়া, সংসারের দেখভাল করা, অবসরপ্রাপ্ত ইত্যাদিরা। এই তালিকা থেকে বোঝা যাবে না, কারা ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন উপার্জনের পথ হিসাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার জনগণনার জন্য তথ্য সংগ্রহ-পর্বে দিতে হবে ৪০টি প্রশ্নের উত্তর। প্রশ্নের তালিকায় রয়েছে ধর্মীয় থেকে শুরু করে জাতিগত পরিচয় (বিশেষত, তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কি না), এমনকী, কোভিড টিকা নেওয়া হয়েছে কি না, তা-ও।

কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, গতবারের আদমশুমারিতে মাত্র ৩.৮ লক্ষ মানুষ নিজেদের ভিখারি বলে পরিচয় দিয়েছিলেন। মনে করা হচ্ছে, অনেকে ভিখারি হলেও খাতায়কলমে তা প্রকাশ করতে চান না। সামাজিক কারণেই সম্ভবত এমনটা হয়ে থাকে। সেকারণেই এবার এই ব্যক্তিদের রাখা হবে অন্যান্য তালিকায়, যেখানে ছুঁতমার্গের ব্যাপার নেই। তাই উপার্জনহীনদের মধ্যেই ঢুকে পড়বেন ভিখারিরাও।

Advertisement

উল্লেখ্য, এবার জনগণনার জন্য তথ্য সংগ্রহ-পর্বে দিতে হবে ৪০টি প্রশ্নের উত্তর। প্রশ্নের তালিকায় রয়েছে ধর্মীয় থেকে শুরু করে জাতিগত পরিচয় (বিশেষত, তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কি না), এমনকী, কোভিড টিকা নেওয়া হয়েছে কি না, তা-ও। রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট থেকে বাইক-সাইকেল সংক্রান্ত প্রশ্ন। জানতে চাওয়া হয়েছে- জ্বালানি থেকে পানীয় জলের পর্যাপ্ত সুবিধা আছে কি না, মূলত কী ধরনের খাদ্যশস্য ঘরে আনা হয়, শৌচাগার-স্নানাগার, নিষ্কাশনের সুবিধা কী বা কেমন আছে, ঘরের মেঝে কী দিয়ে তৈরি, বাড়ির নম্বর, পরিবারের বিবরণ। এ ছাড়াও প্রশ্ন করা হচ্ছে, কোন বাড়িতে কত জন থাকেন, তাঁদের লিঙ্গ কী, তাঁরা বিবাহিত কি না ইত্যাদি। তালিকায় আরও রয়েছে মোবাইল নম্বর, আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রশ্নও।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.