জেন জি’কে কাছে টানতে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লার ভাষণে তিনি বলেছিলেন, যেসমস্ত পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাহায্য করতে বড়সড় পদক্ষেপ করবে কেন্দ্র। বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে এই পড়ুয়াদের জন্য়। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই শুরু হবে এই কোচিং।
আরও পড়ুন:
শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বারবার শোনা গিয়েছে ‘বিকশিত ভারত’-এর কথা। আর সেই নতুন ভারত গড়ার মূল ভিত্তিই যে যুবসমাজ, সেকথাও জানিয়েছিলেন ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে এআইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। দেওয়া হবে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংও। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, শিগগিরি এই সংক্রান্ত একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের পরিবারগুলির অর্থ সাশ্রয় করতে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং পরিষেবা চালু করা হবে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণা দ্রুত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কেন্দ্র সরকারের অন্দরে। সূত্রের খবর, মাসদেড়েকের মধ্যেই পুরোদমে শুরু হয়ে যাবে পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব পড়ুয়ারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। আপাতত NEET এবং JEE পরীক্ষার কোচিং দেওয়া হবে। গান্ধীজয়ন্তী থেকে এই উদ্যোগ শুরু করার কথা ভাবছে কেন্দ্র। ২ অক্টোবর থেকে পড়ুয়ারা কোচিং পেতে পারেন। তবে সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।
নিট বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রী জেন জি-র মন পাওয়ার চেষ্টা করেছেন। তাদের উদ্দেশে একাধিকবার বার্তাও দিয়েছেন তিনি। নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মধ্যরাতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে ‘ফ্রেন্ডস’ বলে অভিহিত করেন তিনি। সাম্প্রতিক অতীতে বারবার প্রশ্ন উঠেছে কোচিং সেন্টারগুলির আকাশছোঁয়া খরচ নিয়ে। দরিদ্র পড়ুয়ারা কোচিংয়ের সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ে এমন অভিযোগও রয়েছে। এবার বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?