সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৫৮ লক্ষ পেনশনভোগীদের সুখবর জানাতে চলেছে কেন্দ্র৷ চলতি মাসের শেষ দিকেই তাঁদের ডিএ বাড়তে চলেছে ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত৷ রবিবার খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ পয়লা জানুয়ারি, ২০১৭ থেকে বাড়তি মহার্ঘ ভাতা মিলবে৷
যদিও এই ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নয় শ্রমিক সংগঠনগুলি৷ তাদের দাবি, মূল্যবৃদ্ধির রেশ ঠেকাতে এই সামান্য বাড়তি ডিএ কোনও প্রভাব ফেলবে না৷ কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট কে কে এন কুট্টি পিটিআইকে জানিয়েছেন, প্রস্তাবিত শর্ত অনুযায়ী ডিএ বৃদ্ধি না হওয়ায় কর্মচারীরা হতাশ৷ যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই হারে ডিএ বৃদ্ধি হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি৷ তাঁদের দাবি, অন্তত ৪.৯৫ শতাংশ ডিএ বৃদ্ধি করুক কেন্দ্র৷ যদিও গতবছরের অক্টোবর মাসেই ২ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র৷ ১ জুলাই, ২০১৬ থেকেই বাড়তি ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ এবার আরও ২ শতাংশ বাড়ানো হচ্ছে৷
(চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন)
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!