Chandrababu Naidu

দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ বিলে সমর্থন ঘোষণা, ফের NDA শিবিরে ভিড়লেন চন্দ্রবাবু নায়ডু

একে একে বিজেপির কাছে ভিড়ছে 'পুরনো বন্ধু'রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৩, ১৪:৪৭

options
link
দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ বিলে সমর্থন ঘোষণা, ফের NDA শিবিরে ভিড়লেন চন্দ্রবাবু নায়ডু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগন্মোহন রেড্ডি, নবীন পট্টনায়েকের পর এবার চন্দ্রবাবু নায়ডু। দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ বিলে আরও এক পুরনো বন্ধুর সমর্থন পেলে গেল বিজেপি (BJP)। এই বিল পাশ করতে কেন্দ্রকে সমর্থন করার কথা ঘোষণা করে দিলেন টিডিপি সুপ্রিমো। যার ফলে রাজ্যসভায় দিল্লি বিল পাশ করানো নিয়ে সামান্যতম যে সংশয় ছিল, সেটাও কেটে গেল।

Advertisement

লোকসভায় টিডিপির (TDP) সাংসদ সংখ্যা ৩। রাজ্যসভায় ১। এমনিতে টিডিপির সমর্থন ছাড়াও দিল্লি বিল পাশ করাতে বিশেষ সমস্যা হওয়ার কথা ছিল না নরেন্দ্র মোদি সরকারের। তবে রাজনৈতিকভাবে মোদিকে চন্দ্রবাবুর সমর্থন করাটা তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, এই বিলে কেন্দ্রকে সমর্থন করে এনডিএ-তে প্রত্যাবর্তনের পথ সুগম করার চেষ্টা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মূল অভিযুক্তদের সঙ্গে যোগ! তিলজলা ব্যবসায়ী অপহরণ কাণ্ডে সাসপেন্ড STF-এর এসআই]

২০১৪ লোকসভা নির্বাচনের সময় এনডিএ (NDA) জোটের শরিক ছিলেন চন্দ্রবাবু। সেসময় অন্ধ্রে ক্ষমতায় ছিল তাঁর দল টিডিপি। ২০১৯ লোকসভা নির্বাচনের বছরখানেক আগে হঠাৎই মোদি বিরোধী হয়ে ওঠেন নায়ডু। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা শুরু করে দেন তিনি। রাজ্যে রাজ্যে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের সঙ্গে দেখা করা শুরু করেন। নিন্দুকেরা বলেন, নায়ডুর (Chandrababu Naidu) মনে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা ছিল। কিন্তু ২০১৯ নির্বাচনে বিরোধীদের জয়ের সম্ভাবনার মতোই ভেঙে চুরমার হয়ে যায় তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয় নায়ডুর।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দু সভাপতি, বিরোধী দলনেতা শংকর! বাংলায় নয়া ফর্মুলার ভাবনা কেন্দ্রীয় বিজেপির]

উনিশের বিপর্যয়ের পর জাতীয় রাজনীতির চৌহদ্দিতে আর দেখা যায়নি টিডিপি (TDP) সুপ্রিমোকে। গত কয়েকবছর অন্ধ্রপ্রদেশে দলকে শক্তিশালী করার কাজটি করছিলেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনের বিউগল বাজতেই ফের বিজেপি শিবিরে ভিড়তে শুরু করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আসলে চন্দ্রবাবু নায়ডু বুঝে গিয়েছেন, তাঁর পক্ষে কেন্দ্র সরকার বিরোধী রাজনীতি করা সম্ভব নয়। সেকারণেই ফের বিজেপির সঙ্গে হাত মেলাতে উদ্যোগী হয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.