প্রধান বিচারপতির গাড়িতে সওয়ার ধর্মগুরু রবিশংকর, বিতর্ক তুঙ্গে

বিতর্কে গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১৩:০০

options
link
প্রধান বিচারপতির গাড়িতে সওয়ার ধর্মগুরু রবিশংকর, বিতর্ক তুঙ্গে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ধর্ষণের অভিযোগে গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানায় জুড়ে তাণ্ডব চালিয়েছিল তার অনুগামীরা। প্রাণ গিয়েছিল ৩৮ জনের। ঘটনায় মুখ পড়েছিল হরিয়ানার বিজেপি সরকারের। মনোহরলাল খাট্টারের সরকারের বিরুদ্ধে ধর্ষক বাবাকে আড়াল করার অভিযোগ তুলেছিল বিরোধীরা। এমনকী, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টও বলেছিল, রাজনৈতিক কারণে রাম রহিমের অনুগামীদের কাছে আত্মসমপর্ণ করেছে হরিয়ানা সরকার। আর এবার ধর্মগুরু রবিশংকরকে নিজের গাড়িতে চাপিয়ে বিতর্কে জড়ালেন খোদ গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি অজিত সিং। শোনা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগও জানাতে পারে গুয়াহাটি হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন।

Advertisement

[স্কুলের ফি জমা পড়েনি, শ্রেণিকক্ষে ‘বন্দি’ নার্সারির পড়ুয়া!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিতর্কিত ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। নর্থ ইস্ট ইন্ডিজেনেসিস পিপলসল কনফারেন্সে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন ধর্মগুরু রবিশংকর। গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি অজিত সিং। শুধু তাই নয়, নিজে গাড়ি চালিয়ে  রবিশংকরকে বিমানবন্দর থেকে হোটেলেও পৌঁছে দেন তিনি। এই ঘটনায় শোরগোল পড়েছে গুয়াহাটির আইনজীবী মহলে। প্রধান বিচারপতির এই কাজের তীব্র বিরোধিতা করেছে গুয়াহাটি হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, একজন ধর্মগুরুকে নিজের গাড়িতে চাপিয়ে হোটেলে পৌঁছে দিয়ে হাই কোর্টের নিয়ম ভেঙেছেন অজিত সিং। জানা গিয়েছে, গুয়াহাটি হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের আসন্ন সাধারণ সভায় গোটা বিষয়টি নিয়ে আলোচনা হবে। এমনকী, গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগও জানাতে পারে গুয়াহাটি হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন।

Advertisement

[বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দিতে চলেছে কেন্দ্র]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.