ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ! ফের একবার একাধিক ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়াল (Cigarette Price Hike) আইটিসি। ইতিমধ্যে নতুন দামের প্রিন্টের সিগারেট বাজারেও আসতে শুরু করেছে। যে সমস্ত সিগারেটের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে ‘ক্লাস্টিক কানেক্ট’ এবং ‘গোল্ড ফ্লেক স্টার’। আইটিসির এই দুটি ব্র্যান্ডের সিগারেটেই এমআরপি বৃদ্ধি পেয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০টি সিগারেটের প্যাকেটের ‘ক্লাস্টিক কানেক্টে’র নয়া দাম হচ্ছে ৪২৮ টাকা। যা আগে ছিল ৩৯০ টাকা। একধাক্কায় প্রায় ৩৮ টাকা দাম বেড়েছে এই সিগারেটের। এছাড়াও ১০ টি সিগারেটে ‘গোল্ড ফ্লেক স্টার’ প্যাকেটের দাম ছিল মাত্র ৭৯ টাকা। তা বেড়ে হচ্ছে ৮৯ টাকা। দুই ব্র্যান্ডের এই দুই সিগারেটের মূল্যবৃদ্ধি রীতিমতো ধূমপায়ীদের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
‘ক্লাসিক কানেক্টে’র দাম ফেব্রুয়ারি মাসে ছিল ৩০০ টাকা। গত কয়েকমাসে ধাপে ধাপে বেড়েছে এই সিগারেটের দাম। ৩০০ টাকা থেকে দাম বেড়ে হয় প্রথমে ৩৬০ টাকা, এরপর হয় ৩৯০ টাকা।
চলতি বছর সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যে বেশ কিছু করের পরিবর্তন হয়। তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি এবং অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হয়। অতিরিক্ত করের আর্থিক চাপ সামাল দিতেই সংস্থার তরফে একাধিক সিগারেট ব্র্যান্ডের দাম বৃদ্ধি করে সংস্থা। শুধু আইটিসি নয়, একাধিক সিগারেট প্রস্তুতকারী সংস্থা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের মতে, এহেন মূল্যবৃদ্ধি কর কাঠামোর সঙ্গে যাতে সামঞ্জস্য রাখা সম্ভব হয় সেজন্যেই ছিল। এরমধ্যেই ফের একবার সিগারেটের দাম বাড়াল আইটিসি।
বলে রাখা প্রয়োজন, ‘ক্লাসিক কানেক্টে’র দাম ফেব্রুয়ারি মাসে ছিল ৩০০ টাকা। গত কয়েকমাসে ধাপে ধাপে বেড়েছে এই সিগারেটের দাম। ৩০০ টাকা থেকে দাম বেড়ে হয় প্রথমে ৩৬০ টাকা, এরপর হয় ৩৯০ টাকা। সেই সময়েও ‘গোল্ড ফ্লেক স্টার’ প্যাকেটের সিগারেটের দাম ৫৯ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করেছিল আইটিসি। শুধু তাই নয়, ধাপে ধাপে সংস্থার অন্যান্য ব্র্যান্ডের সিগারেটগুলিরই দাম বৃদ্ধি হয়েছিল।
সর্বশেষ খবর
-
রাতে আলো জ্বালিয়ে ঘুম! জানেন, হার্টের জন্য কতটা বিপজ্জনক এই অভ্যাস?
-
৩০০রও বেশি ছবি, দাদাসাহেব ফালকে পাচ্ছেন কন্নড় কিংবদন্তি, শুভেচ্ছা মোদির
-
‘গণতন্ত্রের পরিহাস’, জয়ী বিধায়কদের দলত্যাগে ক্ষুব্ধ হাই কোর্ট, কমিশনকে কড়া নিয়ম আনার বার্তা
-
দেবরাজের ‘দুর্নীতি’র টাকা সরাসরি অভিষেকের সংস্থায়! তৃতীয় চার্জশিট বিস্ফোরক দাবি পুলিশের
-
ভারতীয় রণতরীতে জোর ধাক্কা! কী উদ্দেশ্যে ছিল পাক যুদ্ধজাহাজের? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য