সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা, শীর্ষ আদালতে নিয়োগে স্বচ্ছতার গুরুত্ব, সুপ্রিম কোর্টের যাবতীয় ভূমিকা কি প্রধান বিচারপতিকেন্দ্রিক? শনিবার বম্বে বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভায় এমন একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। কী বলেছেন তিনি?
গাভাই জানান, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, এমন ধারণা ভাঙার চেষ্টা হচ্ছে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা হচ্ছে। বিচারপতি গাভাই বলেন, “সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, আমরা এই ধারণা ভাঙার চেষ্টা করছি। প্রতিষ্ঠানের স্বার্থে, বিচারপতি সঞ্জীব খন্নার সময় থেকেই আমরা নিয়োগের ব্যাপারে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।”
প্রধান বিচারপতি জানান, সম্প্রতি সুপ্রিম কোর্ট ৫৪ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিয়েছে, এর মধ্যে ৩৬ জনকে নিয়োগ করা হচ্ছে। উল্লেখ করেন, সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব বজায় রেখে এবং স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া চলবে। এদিন ফের দেশের আদালতগুলিতে মামলা ঝুলে থাকার বিষয়টি নিয়ে সরব হন গাভাই। এটিকে গুরুতর চ্যালেঞ্জ বলেও স্বীকার করেন তিনি। অন্যতম সমস্যা যে বিচারবিভাগে অসংখ্য শূন্যপদ, কার্যত মেনে নিয়েছেন দেশের প্রধান বিচারপতি। এই সমস্যা সমাধানে পদক্ষেপ করা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!