'সুপ্রিম' সওয়াল মমতার
Mamata Banerjee

‘দরকার হলে সময় বাড়াব’, মমতার এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৬:৪৮

options
link
‘দরকার হলে সময় বাড়াব’, মমতার এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে পশ্চিমবঙ্গে বাড়তে পারে এসআইআরের সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দায়ের করা মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্তের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি।

Advertisement

দেশের ইতিহাসে নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর পদে থেকে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী হাজির হলেন দেশের শীর্ষ আদালতে। সেখানে সওয়াল করলেন তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলার মানুষের হয়রানি তুলে ধরলেন তিনি। তাঁর কোনও কথায় বাধা দেননি বিচারপতিরা। প্রায় ৫ মিনিট সময়ে দেশের প্রধান বিচারপতির সামনে কমিশনের একের পর এক ‘তুঘলকি’ সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দেশের ইতিহাসে নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থেকে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী হাজির হলেন দেশের শীর্ষ আদালতে। সেখানে সওয়াল করলেন তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলার মানুষের হয়রানি তুলে ধরলেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করছে না! নামের ‘এ’ কার, ‘আ’ কারের ভুলে ভোটারদের শুনানিতে ডেকে পাঠাচ্ছে কমিশন। বিয়ের পর মেয়েদের পদবি বদলালেও ডাকা হচ্ছে তাঁদের—-এই মারাত্মক অভিযোগগুলি তুলে ধরেন তিনি।

Advertisement

শুনানির সময় মুখ্যমন্ত্রী ৫ মিনিট বলার জন্য সময় চান। প্রধান বিচারপতি বলেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই।” মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর  প্রধান বিচারপতি বলেন, “দরকার হলে সময় বাড়াব, দেখছি। সোমবার আবার শুনানি। তিনি  যে কারণে এসেছিলেন বাংলার মানুষের হয়ে, অনেকটা বলেছেন। সোমবার যদি আসেন, বাকিটা পরের দিন বলতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন।” এদিন শুনানির পর উভয়পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ  আদালত আরও জানিয়েছে, রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। পাশাপাশি কমিশনকে সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছে আদালত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.