সম্ভল হিংসায় পুলিশ কর্তাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিলেন। সেই মুখ্য বিচার বিভাগীয় বিচারক বিভাংশু সুধীরকে বদলির নির্দেশ দিল এলাহাবাদ হাই কোর্ট। শুধু তাই নয়, তাঁর সঙ্গে বদলি করা হয়েছে আরও ১৪ জন আধিকারিককেও।
আরও পড়ুন:
কয়েকদিন আগেই সম্ভল হিংসায় প্রাক্তন সার্কেল অফিসার (সিও) অনুজ চৌধুরী-সহ বেশ কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিলেন সুধীর। এই নির্দেশের পরই তাঁকে বদলি করা হল। জানা গিয়েছে, সুধীরকে সুলতানপুরের সিভিল কোর্টের বিচারক করা হয়েছে।
উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে ২০২৪ সালের নভেম্বর মাসে সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষার কাজে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে হামলা চালায় স্থানীয় জনতা। প্রায় তিনশো লোক জড়ো হয়েছিলেন মসিজদের সামনে। আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে ইট ও পাথরবৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। যদিও মসজিদের প্রধান বার বার জনতাকে সরে যেতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সেই মামলার তদন্ত এখনও চলছে। গত বছরের শুরুতেই আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ খবর
-
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল! চমক দিতে নতুন মুখে ভরসা?
-
শ্রাবণের শেষ সোমে জল ঢালতে গিয়ে ভয়ংকর পরিণতি, মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত ৭ পুণ্যার্থী
-
চলতি মরশুমই শেষ! বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত রোনাল্ডোর, সারা ভবিষ্যৎ পরিকল্পনাও
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২