Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
ISI agent

স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান

রাজ্য পুলিশের এসটিএফের দাবি, পাকিস্তানি রানাকে ভারতীয় পাসপোর্ট তৈরিতে সাহায্য করছিল এই ইমরান।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১১:৫৯

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১১:৫৯

options
link
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান zoom
আইএসআই এজেন্ট রানাকে ভারতীয় পাসপোর্ট তৈরিতে সাহায্যের অভিযোগ, তপসিয়ায় ধৃত ইমরান। প্রতীকী ছবি
Advertisement

কলকাতা শহরে বসে আইএসআইয়ের জাল বিস্তার, জঙ্গিদের স্লিপার সেল তৈরি-সহ নাশকতার হাজারও পরিকল্পনা ছিল। কিন্তু সেসব কার্যকর করার আগেই জঙ্গি চক্রের অন্যতম বড় মাথা আইএসআই এজেন্ট রানা রউফ গ্রেপ্তার হয়ে যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে। আর তাতেই কার্যত কোমর ভেঙে যায় বাকিদের। এবার পুলিশের হাতে গ্রেপ্তার হল রানার সহযোগী বলে পরিচিত ইমরান। সোমবার তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রানা যে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টায় ছিল, তাতে তাকে সহযোগিতা করছিল ওই ইমরান নামের যুবক। সূত্রের খবর, ইমরানের সঙ্গে আরও দু, একজন রয়েছে। তাদের পাকড়াও করতে মরিয়া তদন্তকারীরা।

এরাজ্যে এসআইআর হওয়ার আগে থেকে রানা চেষ্টা করেছিল ভারতীয় পাসপোর্ট তৈরি করার। তাতে তাকে সাহায্য করছিল তপসিয়ার ইমরান ও আরও কয়েকজন। এমনই জানতে পেরেছেন এসটিএফের গোয়েন্দারা।রানার সূত্র ধরেই তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ। জানা যাচ্ছে, ইমরান ভুয়ো নথিপত্র দিয়ে পাসপোর্ট বানাত। এই কাজে আরও বেশ কয়েকজন জড়িত।

গত সপ্তাহে হাবড়া থেকে গ্রেপ্তার হয় রানা রউফ নামে এক যুবককে। রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে, রানা আসলে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। বড় হওয়ার পরই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-তে নাম লেখায়। ২০১২ সালে ভুয়ো নথিপত্র দিয়ে ভারতে ঢোকার আগে সে বেশ কয়েকবছর নেপালে কাটিয়েছিল। ভারতীয় সেনা ও রেল সংক্রান্ত তথ্য সে সরবরাহ করত আইএসআই-কে। রানার কাছে ছিল পাকিস্তানি পাসপোর্ট। তার নম্বর পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা। এসটিএফ সূত্রে খবর, ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য ওই পাসপোর্ট সে আগেই ঢাকায় পাঠিয়ে দিয়েছিল, যাতে বিমানের টিকিট কাটা যায়। সেই পাসপোর্ট নম্বরের সূত্র ধরে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।

Advertisement

পাশাপাশি এরাজ্যে এসআইআর হওয়ার আগে থেকে রানা চেষ্টা করেছিল ভারতীয় পাসপোর্ট তৈরি করার। তাতে তাকে সাহায্য করছিল তপসিয়ার ইমরান ও আরও কয়েকজন। এমনই জানতে পেরেছেন এসটিএফের গোয়েন্দারা।রানার সূত্র ধরেই তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ। জানা যাচ্ছে, ইমরান ভুয়ো নথিপত্র দিয়ে পাসপোর্ট বানাত। পাশাপাশি, কলকাতাকে কেন্দ্র করে জঙ্গিদের স্লিপার সেল তৈরির ষড়যন্ত্রও করছিল। এই কাজে আরও বেশ কয়েকজন জড়িত। তাদের সন্ধান করছেন গোয়েন্দারা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.