হোয়াইট হাউসের সুন্দরী প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে নিয়ে কম চর্চা হয়নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তাঁকে নিয়ে ট্রাম্পের কিছু মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। প্রেস সচিবের পদ থেকে এহেন লেভিটের ইস্তফায় ‘দুঃখী’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে সামান্য রসিকতার ছলে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘ও আমার চেয়ে ওঁর সন্তানদের বেশি ভালোবাসে। তাই এই সিদ্ধান্ত।’ লিভিটের বিকল্প নিয়েও এদিন মুখ খোলেন ট্রাম্প।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে লেভিটের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক অ্যালেক্সিস ম্যাকঅ্যাডামস। লেভিটের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ওঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তবে আমি জানতে পেরেছি ক্যারোলিন লেভিট ট্রাম্পের চেয়ে তাঁর সন্তানদের বেশি পছন্দ করেন। এই ঘটনায় আমি যথেষ্ট উদ্বিগ্ন।’ ট্রাম্পের মুখে এই কথা শুনে হেসে ওঠেন সাংবাদিক। প্রেসিডেন্টের ঠোঁটেও ছিল হাসির রেখা। পালটা অ্যালেক্সিস প্রশ্ন করেন, লেভিটের পর হোয়াইট হাউসের পোডিয়ামের পিছনে আপনি কাকে দেখতে চান? পালটা ট্রাম্প প্রশ্নের ছলেই বলেন, ‘আপনি?’ অ্যালেক্সিসের প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমি আপনাকে বরাবর পছন্দ করি।” এবিষয়ে লেভিটের উদ্দেশে বলেন, “আপনার কী মত?”
আরও পড়ুন:
President Trump:
I found out Karoline Leavitt likes her children more than she likes Trump, I’m very concerned about that. pic.twitter.com/VDJWjHKsZT
— Open Source Intel (@Osint613) August 16, 2026
উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকার প্রেস সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আগস্টের শেষে দায়িত্ব থেকে ইস্তফা দেবেন তিনি। তাঁর দুই সন্তান রয়েছে তাঁদের সময় দিতে চান লেভিট। গত ১ মে দ্বিতীয় সন্তানের জন্ম দেন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত ১৬ জুলাই ফের কাজে যোগ দেন। যদিও নিজের সিদ্ধান্ত বদল করে লেভিট বলেন, তিনি দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একত্রে পালন করতে পারছেন না। তাই এই দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেন ট্রাম্প। এবং জানান, তিনি হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবে থাকবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের হানিমুন হরর, ঋতুস্রাব হওয়ায় হোটেলেই নববধূকে বেধড়ক মার! খুনের চেষ্টা স্বামীর
-
স্লিপারের টিকিটে এসিতে, বিবস্ত্র হয়ে আরপিএফ-কে ব্লেড চালিয়ে বিতর্কে অন্তরা! অভিনেত্রী বললেন…
-
‘চুপচাপ ব্যাট করো’, টেস্ট জয়ের আগে স্মিথের চোখে চোখ রেখে কথা বাংলাদেশের লিটনের
-
বেনারসি থেকে পাটোলা, শাড়িপ্রেমী হলে আমলারিতে এই ৫ জিআই-ট্যাগ পাওয়া কাপড় থাকবেই!
-
টাটায় ‘গৃহযুদ্ধ’ তুঙ্গে! সরকারি কর্তাদের সঙ্গে চন্দ্রশেখরন ও নোয়েলের পৃথক বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা