সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হয়েছে৷ বদলে ইতিমধ্যেই বাজারে এসেছে ২০০০ টাকার নোট৷ ৫০০ টাকার নতুন নোট বাজারে এসে গেলেও এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছয়নি৷ কিন্তু টাকার অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ৷ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের সমস্ত এটিএমের টাকা শেষ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ কেন্দ্রর কাছে তিনি ২০০ টাকার নোট চালু করার দাবি জানান এদিন৷
এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার থেকে টাকা ফুরিয়ে যাওয়ার কারণে রাজ্যের বহু অংশের এটিএম বন্ধ৷ এর ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ গত সোমবার নায়ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সমালোচনা করেন এবং জানান, নতুন ২০০০ টাকার নোট নিয়ে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে না৷ বরং তাঁরা সমস্যার সম্মুখীন হবেন এত বড় নোট খুচরো করতে৷
সর্বশেষ খবর
-
ভোগে পান্তাভাত আর সুস্বাদু মাছ, মনোস্কামনা পূরণে ‘অব্যর্থ’ বাংলার প্রাচীন দেবী
-
শনিতে শ্রীরামপুরে মমতার সভা, শুক্রে ‘রোব’ পরে থানায় অসিত, বললেন, ‘২ স্বেচ্ছাসেবক গ্রেপ্তার, সভা হবেই’
-
কেবল শ্রীরামচন্দ্র নন, দেবী দুর্গার কৃপাতেই কৌরব বধ করেছিলেন পঞ্চপাণ্ডব
-
ভাঙার পরও ফের একই জায়গায় অবৈধ নির্মাণ! কলকাতা পুর-কমিশনার স্মিতা পাণ্ডেকে তলব হাই কোর্টের
-
শেষ মুহূর্তে ড্র, ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় হতশ্রী ব্রাজিল! অঘটনের স্বপ্ন দেখবেন আনোয়াররা?