কলকাতা হাই কোর্টের অনুমতির পর আগামিকাল শনিবার হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা। তার আগে মমতাপন্থী নেতা অসিত মজুমদারের থেকে ৮টি বিষয়ে বিস্তারিত তথ্য চাইল চন্দননগর কমিশনারেট পুলিশ। থানায় উকিলের কালো পোশাক পরে হাজির অসিত। তিনি বলেন, “আইনি ভাষায় জবাব দিতে উকিলের পোশাক পরেছি। আমি কলকাতার আইনজীবী। বিহারের নই।” তারপরই বিস্ফোরক দাবি করে অসিত বলেন, “১০ স্বেচ্ছাসেবকের নাম দেওয়া হয়েছে। ২ জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। শ্রীরামপুর থানা ও চন্দননগর কমিশনারেট অতিসক্রিয়। আমরা হাই কোর্টের শর্ত মেনেই সভা করব। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আটকানো যাবে না।”
ছাব্বিশ নির্বাচনে হারের পর শ্রীরামপুরে প্রথম সভা করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার মাঠ নিয়ে বিস্তর টালাবাহানা পর জল গড়িয়েছিল হাই কোর্টে। শেষে হাই কোর্টের নির্দেশ মতো ৪টে থেকে ৬টা পর্যন্ত ১ হাজার লোক নিয়ে শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা হবে। তবে তার আগে অসিতের থেকে বিস্তারিত তথ্য জানতে চায় থানা। ভিআইপি মুভমেন্ট কোন রাস্তায় হবে থেকে লাইটম্যানদের নম্বর। একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। অসিত জানান, “গতকাল রাত ১০টা ৪০ মিনিটে আমার কাছে ৮টি বিষয়ে জানতে চেয়ে মেইল আসে। এ ছাড়াও হাই কোর্টের নির্দেশ মতো ১০ জন স্বেচ্ছাসেবকের নাম ২৩ তারিখেই জমা দিয়েছি। তবে তার মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিসক্রিয় পুলিশ। আমারও ক্ষমতায় ছিলাম। এই রকম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আটকানো যাবে না।”
আরও পড়ুন:
অসিতের আরও অভিযোগ, “তৃণমূলের কর্মী নেতারা ঘর ছাড়া। অত্যাচার করা হচ্ছে। গতকাল রাতে ২০টি বাইক কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তবে আমাদের অনেকে জেলবন্দি। অনেকের নামে মামলা। আমরা হাই কোর্টের নির্দেশ মেনে ৪টে থেকে ৬টা সভা করব। ১ হাজার লোক নিয়েই করব।”
উল্লেখ্য, শ্রীরামপুরে মাহেশের স্নানপিঁড়ি ময়দানে সভা করার কথা ছিল মমতার। সেই মাঠে সভা করা নিয়ে আপত্তি জানায় মন্দির কমিটি। মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। রাজ্য জানায় তাঁরা সভার অনুমতি দিচ্ছে, কিন্তু মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় তাঁদের কিছু করার নেই। সেই মোতাবেক মামলা চলে। প্রধান বিচারপতির বেঞ্চ হয়ে সিঙ্গেল বেঞ্চে মামলা ফেরত আসে। বিচারপতি শর্তসাপেক্ষে সভার অনুমতি নেন। আগামিকাল শনিবার সেই সভা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে যায় আজান, বাংলার সাড়ে ৩০০ বছরের পুজোয় অটুট সম্প্রীতি
-
মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই মোদি! শেষ মুহূর্তে সূচি বদল, থাকতে পারেন কারা?
-
সৌরভের ‘বিগ বস বাংলা’ স্ক্রিপ্টেড? চর্চার মাঝে মুখ খুললেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী শিলাজিৎ
-
একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
-
রেজিস্ট্রেশন, নাম যাচাই না করে নিয়োগ নয়! ভুয়ো চিকিৎসক ধরতে একাধিক নির্দেশিকা রাজ্যের