রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই আন্তর্জাতিক মহলে মেলামেশার সুযোগ শুভেন্দু অধিকারীর সামনে! দিল্লিতে দু’দিনের ব্রিকস সম্মেলনের (BRICS Summit) উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেখানে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার দুপুর বা বিকেল নাগাদ তিনি দিল্লি উড়ে যাবেন। রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শামিল হবেন তিনি। যোগ দেবেন নৈশভোজে। জানা যাচ্ছে, ব্রিকসের উদ্বোধনীর রাতে রাইসিনা হিলসে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানদের সঙ্গে সেই নৈশভোজে আমন্ত্রিত দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তাতে যোগ দিতেই সেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আরও পড়ুন:
শনিবার দিল্লির ভারত মণ্ডপমে উদ্বোধন এবং প্রথম দিন সম্মলন শেষে বিভিন্ন রাষ্ট্রের অতিথিদের আপ্যায়ণ করা হবে রাষ্ট্রপতি ভবনে। সেখানে আমন্ত্রিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, আমন্ত্রণপত্র পৌঁছেছে শুভেন্দুর কাছে। তিনি ব্রিকসের নৈশভোজে যোগ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিদেশি অতিথি পুতিন, জিনপিং, পেজেস্কিয়ানদের একসঙ্গে খাওয়াদাওয়াও সারবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, শনিবার বেলার দিকে দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর দেশে প্রথম ব্রিকসের মতো বড় সম্মেলন হচ্ছে। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবিবার মোদি সরকারের তরফে এই মেগা আয়োজনে শামিল করা হয়েছে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে। শনিবার দিল্লির ভারত মণ্ডপমে উদ্বোধন এবং প্রথম দিন সম্মলন শেষে বিভিন্ন রাষ্ট্রের অতিথিদের আপ্যায়ণ করা হবে রাষ্ট্রপতি ভবনে। সেখানে আমন্ত্রিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, আমন্ত্রণপত্র পৌঁছেছে শুভেন্দুর কাছে। তিনি ব্রিকসের নৈশভোজে যোগ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিদেশি অতিথি পুতিন, জিনপিং, পেজেস্কিয়ানদের একসঙ্গে খাওয়াদাওয়াও সারবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর এই সফর নিয়ে আরও একটি খবর শোনা যাচ্ছে। দিল্লিতে ব্রিকস নৈশভোজ সেরে মুখ্যমন্ত্রী সোজাসুজি চলে যেতে পারেন মুম্বই। সেখানে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার সম্ভাবনা। মনে করা হচ্ছে, বদলের বাংলায় শিল্পায়নকে রাজ্য সরকার যেভাবে গুরুত্ব দিয়েছে, তাতে আরও গতি আনতে শুভেন্দু ও আম্বানির বৈঠক হতে চলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!