সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ফের আমজনতার পকেটে টান। আবারও বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু ৬২ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে টানা চারমাস বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। তবে ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।
শুক্রবার সকালে একধাক্কায় ৬২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের। দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের নতুন দাম হল ১৮০২ টাকা। একইভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম বেড়েছে। বাণিজ্যনগরীতে সিলিন্ডার প্রতি বাণিজিক এলপিজির দাম পড়বে ১৭৫৪.৫০ টাকা দাম পড়বে। কলকাতায় ৬২ টাকা দাম বৃদ্ধির পরে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১৯১১.৫০ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯৬৪.৫০ টাকা।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাঝে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট মিটতেই সেই স্বস্তি উধাও। পর পর চারমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের পর নভেম্বরেও উর্ধ্বমুখী গ্যাসের দাম। জানা গিয়েছে, গত চারমাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম সবমিলিয়ে ১৫৫ টাকা বেড়েছে।
হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ায় নিঃসন্দেহে তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। উৎসবের মরশুমে বাইরে বেরিয়ে খাওয়াদাওয়ার প্রবণতা বাড়ে আমজনতার। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল। উৎসবের মধ্যে খানিকটা বিষাদ বয়ে আনল গ্যাসের দাম বৃদ্ধির খবর।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র