সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দ্রপ্রস্থের হাসপাতালে ইন্দ্রপতন। প্রয়াত হলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। শুধু বাংলার রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও শেষ হয়ে গেল একটি যুগের। কারও কাছে তিনি দাদা, কারও কাছে অগ্রজ। প্রিয়দার মৃত্যুতে তারা কী বলছেন।
সোনিয়া গান্ধী – তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। আত্মার শান্তি কামনা করি। পাঁচ দশক ব্যাপী রাজনৈতিক জীবনে দেশ এবং সরকারের প্রতি তাঁর অবদান রয়েছে। প্রিয়দার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। তৃণমূল স্তরে এমন জনপ্রিয় নেতা বাংলায় খুব কমই দেখা গিয়েছে।
[দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি]
সুব্রত মুখোপাধ্যায়– প্রিয়দা নেই, ভাবতেই পারছি না। প্রিয়দার জন্য আমি রাজনীতিতে। দ্বিতীয়বার পিতৃহারা হলাম। ব্যক্তিগত বা রাজনীতির স্তরে প্রিয়দা ছাড়া আমার কিছু ছিল না। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে অত্যন্ত মর্মাহত। দেশ ভবিষ্যতের রাজনীতিবিদকে হারাল। তাঁর শূন্যস্থান পূরণ হবে বলে মনে হয় না।
প্রদীপ ভট্টাচার্য – তাঁর রাজনৈতিক সৌজন্যবোধ ছিল দুর্দান্ত। বন্ধুর সঙ্গে কীভাবে আচরণ করতে হবে তা শেখার ছিল। মহালয়ায় অনুষ্ঠানে আমাদের নিয়ে যেতেন। বাংলার রাজনীতের অপূরণীয় ক্ষতি।
সোমেন মিত্র – কংগ্রেস যোগ্য নেতাকে হারাল। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভাল।
আবদুল মান্নান – খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ছাত্র রাজনীতির সময় থেকে আমার সঙ্গে আলাপ। আলাদা চোখে দেখতেন। প্রিয়দা যখন মন্ত্রী ছিলেন তখন থেকে নানা ঘটনার সাক্ষী।
শোভনদেব চট্টোপাধ্যায় – মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। তাঁর মতো সুবক্তা ছিল হাতে গোনা। খুবই সংস্কৃতিমনস্ক মানুষ ছিলেন। আমার দেখা সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তি।
দেবপ্রসাদ রায় – আত্মীয় বিয়োগের থেকেও বেশি বেদনার। চিরদিনের মতো শেষ হয়ে গেল। রাজনীতির হাতেখড়ি ওনার থেকে। এক থালায় খাওয়ার অভিজ্ঞতা রয়েছে। অনেকেই বলেন আমার জীবনে অনেক প্রভাব রয়েছে।
মহম্মদ সেলিম – ব্যতিক্রমী রাজনৈতিক নেতা।
[আস্থা মোদিতেই, বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বে তৃতীয় ভারত সরকার]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা