বয়ান পালটে বিভ্রান্ত করছে হানিপ্রীত, নারকো পরীক্ষার দাবি পুলিশের

মচকালেও ভাঙতে নারাজ 'পাপাজ অ্যাঞ্জেল'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৭, ০৭:৩৭

options
link
বয়ান পালটে বিভ্রান্ত করছে হানিপ্রীত, নারকো পরীক্ষার দাবি পুলিশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৩৮ দিন পুলিশের সঙ্গে চলেছে লুকোচুরি খেলা। যতবার তাকে ধরতে গিয়েছে, ততবার জাল কেটে পালিয়েছে। অবশেষে হাতে হাতকড়া পড়েছে। কিন্তু এখনও পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা অব্যাহত রেখেছে হানিপ্রীত ইনসান। সমানে বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বাধ্য হয়েই নারকো পরীক্ষার আবেদন করতে চলেছে পুলিশ।

Advertisement

মাদ্রাসায় বাধ্যতামূলক জাতীয় সঙ্গীত, যোগীর পাশেই আদালত ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় মাসখানেকের উপর পুলিশের নজর থেকে গা-ঢাকা দিয়েছিল হানিপ্রীত। শেষে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে শর্তসাপেক্ষে আত্মসমপর্ণের ইঙ্গিত দেয়। তবে তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার পর জেরা শুরু করে পুলিশ। কিন্তু মচকালেও ভাঙতে নারাজ হানিপ্রীত। রাম রহিমের গ্রেপ্তার সময় থেকে হিংসার ঘটনায় কারা জড়িত তা নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু হানিপ্রীতের একটাই জবাব, আমি জানি না। কখনও সখনও দু-একটা প্রশ্নের উত্তর দিলেও, পরে তা বদল করছে তুখড় এই মহিলা। কখনও চোখের জল তো কখনও বুকে ব্যাথার ভান। অথচ শারীরিক পরীক্ষায় দেখা যাচ্ছে কোনও সমস্যাই নেই। হানিপ্রীত যে ফের পুলিশকে বিভ্রান্ত করার খেলায় নেমেছে তা বুঝতে অসুবিধা নেই পুলিশের। সূত্রের খবর, দ্রুত নারকো টেস্টের আবেদন জানাবেন তাঁরা। লাই ডিটেক্টরের সামনে বসিয়েই সত্যি টেনে বের করে আনতে চাইছে পুলিশ।

Advertisement

 এবার গার্ড ছাড়াই ছুটবে ট্রেন, আশঙ্কা দুর্ঘটনা বাড়ার ]

বাবা রাম রহিমকেও ক্রমাগত বাঁচানোর চেষ্টা করে চলেছে হানিপ্রীত। বাবার যৌনতা নিয়ে প্রশ্ন করা হলে সে সাফ জানাচ্ছে, রাম রহিম নির্দোষ। ডেরার কাজকর্ম নিয়ে যাই প্রশ্ন করা হোক, হানিপ্রীতের জবাব, তার কাছে এরকম কোনও খবর নেই। কোথা থেকে অস্ত্র এল ডেরায়, কোথা থেকে সিনেমার জন্য টাকা আসত, কোনও কিছু নিয়েই মুখ খুলতে নারাজ হানিপ্রীত। বিদেশে কার সঙ্গে তার যোগাযোগ ছিল তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে। দুঁদে পুলিশ অফিসাররা তাই বুঝেছেন সোজা আঙুলে ঘি উঠবে না। অতএব নারকো টেস্টেরই দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, খুব শিগগিরই এ ব্যাপারে আবেদন জানাতে চলেছে হরিয়ানা পুলিশ।

[  মিলেছে অভূতপূর্ব সাফল্য, এবার সব জেলায় কলকাতার ধাঁচে কার্নিভাল ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.