সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৭ মার্চ ইন্ডিয়া জোটের (INDIA allaince) সব দলকে নিয়ে মহামিছিলের ডাক দিল কংগ্রেস (Congress)। ওইদিন বিকেলে মুম্বইয়ে ওই মিছিল হবে বলে বুধবার সন্ধ্যায় জানিয়ে দিল শতাব্দীপ্রাচীন দলটি। সেই সঙ্গে এও জানানো হল, সব জোটসঙ্গীকে পত্র মারফত আমন্ত্রণ জানাবেন দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। ওই বৈঠকেই এই মিছিলের কথা জানান দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। উল্লেখ্য, ইন্ডিয়া জোট তৈরির সময় থেকেই কংগ্রেস জানিয়ে এসেছে তারা বিরোধী ঐক্য নিয়ে উৎসাহী। কিন্তু যত সময় এগিয়েছে, ততই শরিকদের কাছে যেন ‘ভিলেন’ হয়ে উঠেছে রাহুলের দল। এহেন পরিস্থিতি আর শোধরায়নি। বরং কংগ্রেস আদৌ কতটা উৎসাহী জোট নিয়ে তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। এবার কি মহামিছিল ডেকে সেই ‘ক্ষত’ সারাতে চাইছে কংগ্রেস? তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
[আরও পড়ুন: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, বাম আর্জি উড়িয়ে ওয়ানড়ে রাহুলই]
এদিকে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কি মহামিছিলে থাকবে? এখনও পর্যন্ত যা পরিস্থিতি, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে নয়, ‘একলা চলো’ নীতিতে চলারই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জোটের আশা এখনও ছাড়েনি হাত শিবির। বরং বার বার জয়রাম রমেশের মতো বর্ষীয়ান নেতাকে বলতে শোনা গিয়েছে, বাংলায় তাঁদের জোটের দরজা এখনও বন্ধ হয়নি। এহেন অবস্থায় মহামিছিলে কি যাবে তৃণমূল? শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এবিষয়ে মুখ খোলেনি ঘাসফুল শিবির।
[আরও পড়ুন: রাষ্ট্রের সমালোচনা মানেই অপরাধ নয়, প্রশাসনকে বাক স্বাধীনতা মনে করাল সুপ্রিম কোর্ট]
সর্বশেষ খবর
-
আকাশ হ্যাটট্রিকে অনবদ্য জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল
-
মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে
-
ম্যালেরিয়ার ওষুধ পেটে যেতেই মৃত্যু ৭ বছরের নাবালিকার! ৫০-এর বেশি শিশু ভর্তি হাসপাতালে
-
প্রকৃতির খেয়াল! আটাকামা মরুভূমি ঢাকল তুষারচাদরে, নেপথ্যে এল নিনো?
-
আশঙ্কাজনক পর্দার ‘সাইবাবা’! চিকিৎসার খরচ জুগিয়ে সাহায্য অক্ষয়, রণবীর, কার্তিকদের