সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের সমালোচনা মানেই সেটা অপরাধ নয়। প্রত্যেক নাগরিকের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
মহারাষ্ট্রের কোলাপুর কলেজের অধ্যাপক জাভেদ আহমেদ হামজা সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি স্টেটাস দিন। জন্মসূত্রে কাশ্মীরি ওই অধ্যাপক স্টেটাসে লেখেন, সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বাতিল করার সিদ্ধান্ত অভিশপ্ত। ৫ আগস্ট দিনটা ভারতের ইতিহাসে কালো দিন। একই সঙ্গে তিনি নাকি ১৪ আগস্ট পাকিস্তানের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান। ওই অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করে মহারাষ্ট্র পুলিশ।
[আরও পড়ুন: ‘ইডি ফোন করে বলেছে, বিজেপিতে যান’, তাপসের দলবদলে কটাক্ষ মমতার]
ওই মামলাতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল,”রাষ্ট্রের সমালোচনা মানেই সেটা অপরাধ নয়। তেমন হলে এতদিন গণতন্ত্রের অস্তিত্ব টিকে থাকত না। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৯১(১)(এ) প্রত্যেক নাগরিককে মতপ্রকাশের অধিকার দেয়। সেই অনুচ্ছেদই প্রত্যেক নাগরিককে ৩৭০ ধারা বাতিলের বা সরকারের অন্য কোনও সিদ্ধান্তের সমালোচনার অধিকার দেয়। সরকারি সিদ্ধান্ত তিনি খুশি নাকি অখুশি, সেটা বলার অধিকার সব নাগরিকেরই আছে।” শীর্ষ আদালত বলছে, আমাদের পুলিশ প্রশাসনকে আরও শিক্ষিত হতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা থাকা উচিত পুলিশকর্তাদের।
[আরও পড়ুন: ‘একে যা খুশি বল কর’, ইংরেজ ব্যাটার ক্রিজে নামতেই তুমুল স্লেজিং রোহিতের, ভাইরাল ভিডিও]
শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, ৫ আগস্টকে কালো দিন বলাটা সরকারি সিদ্ধান্ত ক্ষোভ এবং দুঃখপ্রকাশ করা। এতে কোনও অপরাধ নেই। আর পাক নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোটাও সৌজন্য। এর প্রেক্ষিতে কাউকে শাস্তি দেওয়া যায় না।
সর্বশেষ খবর
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের