‘জিভ টেনে ছিঁড়ে নেব’, রাহুলকে সাজা শোনানো বিচারককে হুমকি কংগ্রেস নেতার, তুঙ্গে বিতর্ক

ওই কংগ্রেস নেতার বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৩, ১০:৫৮

options
link
‘জিভ টেনে ছিঁড়ে নেব’, রাহুলকে সাজা শোনানো বিচারককে হুমকি কংগ্রেস নেতার, তুঙ্গে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে দু’বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন। সেই বিচারককে এবার সোজা হুমকি দিয়ে বসলেন তামিলনাড়ুর এক কংগ্রেস নেতা। তামিলনাড়ুর এক জেলার কংগ্রেস সভাপতি মানিকান্দন সুরাট আদালতের বিচারককে হুমকি দিয়ে বলেছেন, “কংগ্রেস ক্ষমতায় এলে আপনার জিভ কেটে নেব।”

Advertisement

সুরাটের আদালতে রাহুলের কারাদণ্ডের সাজা নিয়ে কংগ্রেসের অন্দরে অসন্তোষ রয়েছে। বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরব কংগ্রেসের একাংশ। কিন্তু তামিলনাড়ুর এই কংগ্রেস নেতা সীমা ছাড়িয়ে গেলেন। তিনি রাহুলের সাংসদ পদ বাতিলের প্রতিবাদ করে বলে দেন, “২৩ মার্চ সুরাটের আদালতের বিচারক আমাদের নেতা রাহুল গান্ধীকে ২ বছরের সাজা দিয়েছেন। শুনে রাখুন, কংগ্রেস (Congress) যখন ক্ষমতায় আসবে, আমরা আপনার জিভ কেটে নেব।” এই মন্তব্যের জেরে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। দলও এই মন্তব্যের দায় নিতে অস্বীকার করেছে।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

উল্লেখ্য, ‘মোদি’ পদবিধারীদের অবমাননার জেরে গত ২৩ মার্চ সুরাটের নিম্ন আদালতের বিচারক রাহুল গান্ধীকে ২ বছরের সাজা শোনান। সেই কারাদণ্ডের জেরে পরে সাংসদ পদ খোয়াতে হয় কংগ্রেস নেতাকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) টার্গেট করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল। তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক BJP বিধায়ক। চার বছর ধরে সেই মামলার শুনানি চলছিল সুরাটের আদালতে। শেষমেশ ২৩ মার্চ বিচারক রাহুলকে কারাদণ্ডের সাজা শোনায়।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যকে অন্ধকারে রেখে নির্দেশ! রাজভবনের চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যর]

সেই সাজার বিরুদ্ধে অবশ্য রাহুল (Rahul Gandhi) পরে সুরাটেরই সেশনস কোর্টে আবেদন করেছেন। সেই আবেদনের ভিত্তিতে কংগ্রেস নেতার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরই মধ্যে বিচারকের জিভ কেটে নেওয়ার হুমকি দিয়ে বিতর্ক বাঁধিয়ে ফেললেন কংগ্রেস নেতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.