Congress-TMC

জোটের জন্য মরিয়া, উত্তর-পূর্বে তৃণমূলকে আসন দিতে রাজি কংগ্রেস

ঘাসফুল শিবিরের মন জেতার চেষ্টা খাড়গে-রাহুল টিমের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১২:১৪

options
link
জোটের জন্য মরিয়া, উত্তর-পূর্বে তৃণমূলকে আসন দিতে রাজি কংগ্রেস

সোমনাথ রায়, নয়াদিল্লি: সামান্য হলেও বাংলায় এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ার আলো দেখছে কংগ্রেস। এর জন্য প্রয়োজনে তৃণমূলকে অসম বা মেঘালয়ে এক-আধটি আসন ছাড়তেও রাজি দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। তবে আম আদমি পার্টির মেঘালয়ে আসনের দাবিকে কোনও আমলই দিচ্ছে না কংগ্রেস।

Advertisement

আসন সমঝোতায় সিলমোহর দিতে কংগ্রেস (Congress) হাইকমান্ডের ঢিলেমি। রাজ্যের শাসক দল ও শীর্ষনেতৃত্বের প্রতি প্রদেশ নেতৃত্বের লাগাতার বিষোদগার। রাজ্যের নেতাদের দাবি মেনে নিয়েই কংগ্রেসের অত্যধিক আসন চেয়ে বসা। এই ধরনের নানা কারণে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট কার্যত বিশ বাঁও জলে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনের পরে কী সমীকরণ হবে, তা তখন দেখা যাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও পড়ুন: টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া রেকর্ডের মালিক জয়সওয়াল]

লোকসভা নির্বাচনে একাই ৪২টি আসনে লড়বে তৃণমূল। রাজ্যের শাসকদলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে দেখে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায়যাত্রায় যোগ দিয়ে কংগ্রেস ও বামেদের মধ্যে আসন সমঝোতার বার্তা দিয়ে এসেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বর্তমান আবহে রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। তৃণমূল বনাম বিজেপি বনাম কংগ্রেস-বাম জোট। যদিও কংগ্রেসের কর্মসমিতির এক সদস্যের বক্তব্য অনুযায়ী, এখনই আলোচনার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে বলে মনে করছেন না তাঁরা।

Advertisement

কংগ্রেস নেতৃত্ব মনে করছে, যদি বাংলায় আসন সমঝোতা না হয়, তা হলে কংগ্রেসের থেকেও ক্ষতি বেশি হবে তৃণমূলের। রাহুলের মালদহে জনজোয়ার দেখার পর থেকে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, গতবারের জেতা দু’টি আসনে তাঁরা তো জিতবেনই। সঙ্গে আসতে পারে মালদহ এবং মুর্শিদাবাদ কেন্দ্র দুটিও। এই আবহে যদি বিজেপি বাংলায় গতবারের থেকে ভালো ফল করে, সেক্ষেত্রে ক্ষতি হবে তৃণমূলেরই। তাই শেষ মুহূর্তে কোনও না কোনও সমঝোতা সূত্র সামনে এলেও আসতে পারে।

[আরও পড়ুন: ডার্বিতে নেই মিডফিল্ড জেনারেল, সৌভিকের জায়গা কীভাবে ভরাট করবেন কুয়াদ্রাত?]

এক সময় বাংলার দায়িত্বে থাকা এক শীর্ষস্তরের নেতার মতে, তৃণমূল যদি বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্মানজনক সমঝোতায় রাজি হয়, সেক্ষেত্রে অসমে সুস্মিতা দেবের কেন্দ্র শিলচর ও মেঘালয়েও একটি আসন ছাড়া যেতে পারে তৃণমূল কংগ্রেসকে। অসমের ক্ষেত্রে শিলচর কেন্দ্রে প্রথমে সন্তোষমোহন দেব ও পরে তাঁর কন্যা সুস্মিতার দীর্ঘদিন সাংসদ থাকার ইতিহাস এবং মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভোটপ্রাপ্তির কথা মাথায় রেখে দুই আসন বিশিষ্ট মেঘালয়ে একটি লোকসভা আসন ছাড়তে সমস্যা নেই কংগ্রেসের। তবে আম আদমি পার্টির আসনের দাবিকে গুরুত্বই দেওয়া হচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.