সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা হওয়ার ছিল। তাই হল। সভাপতি পদে রাহুল গান্ধীর অভিষেক নিশ্চিত করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সোমবার কর্মসমিতির বৈঠকে রাহুলকে সভাপতি করার বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। সেই সঙ্গে সভাপতি পদের জন্য ভোটাভুটির নির্ঘন্টও প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর সভাপতি পদের জন্য নির্বাচন হবে। গুজরাট ও হিমাচলে বিধানসভা ভোট মিটে গেলেই ফলাফল ঘোষিত হবে ১৯ ডিসেম্বর। নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি হবে পয়লা ডিসেম্বর।
[ইন্দ্রপ্রস্থে ইন্দ্রপতন, প্রিয়র প্রয়াণে শোকাহত অনুজ থেকে অগ্রজরা]
চার ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। যদিও এখনও পর্যন্ত রাহুল গান্ধী ছাড়া দলে সভাপতি পদের জন্য অন্য কেউই প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সেক্ষেত্রে ৫ ডিসেম্বরের মধ্যেই কংগ্রেস সভাপতি পদে অভিষেক হতে পারে সোনিয়া-পুত্রের। সোমবার সকালে ১০, জনপথ রোডে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতেই কর্মসমিতির বৈঠক ছিল। এই বৈঠকের পরই সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব পাস করা হয়। সোনিয়া গান্ধী জানিয়েছেন, ২০১৬ সালের মে মাসের পর থেকেই চলতি মাসেও কংগ্রেসের তৃণমূলস্তরের কর্মীদের মধ্যেও এই নির্বাচন প্রক্রিয়া চলছিল। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পাস হওয়ার পরই সভাপতি পদে রাহুল গান্ধীকে সভাপতি পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বেশ কয়েক বছর ধরেই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছিল। এদিন সকালে দশ জনপথে সোনিয়ার বাসভবনে বৈঠকে বসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেল-সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা। সেই বৈঠকেই পরবর্তী সভাপতি হিসেবে রাহুলের নাম অনুমোদন করা হয়। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাস হয়ে যায়।
গুজরাতের প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হতে আর মাত্র দু’দিন বাকি। এরমধ্যেই সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকেই দলের সর্বোচ্চ পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হল। সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারও মনোনয়ন পেশ করার কোনওরকম সম্ভাবনা নেই। ১৮ ডিসেম্বর গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল, জানা গিয়েছে এমনটাও। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, রাহুল সভাপতি হলে দল আরও অনেক বেশি শক্তিশালী হবে। ধর্মনিরপেক্ষভাবে কাজ করার লক্ষ্যে এগোবেন রাহুল। ১৯৯৮ সাল থেকে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনিয়া গান্ধী। তাঁর বয়স এখন ৭০। তিনি সবচেয়ে বেশি দিন ধরে কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন, তবে গত কয়েক বছরে অসুস্থতার কারণে জনসমক্ষে খুব বেশি দেখা যায়নি তাঁকে। চিকিৎসার জন্য চলতি বছরেও তিনি একাধিকবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এবার সভাপতি ব্যাটন তুলে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীর হাতে।
Congress Working Committee (CWC) held a meeting at 10, Janpath this morning. pic.twitter.com/ksNEpU04ab
— Congress (@INCIndia) November 20, 2017
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা