সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের গেটে কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা করল দিল্লি পুলিশের হেড কনস্টেবল৷ মৃতের নাম চাঁদ পাল৷ সোমবার সকাল ৮.১৫ নাগাদ এই ঘটনা ঘটে শীর্ষ আদালতের ‘জি’ গেটের সামনে৷
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টের ওই গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চাঁদ৷ সোমবার তাঁর ডিউটি ছিল সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত৷ আচমকা নিজের সার্ভিস রিভলভার বার করে নিজের মাথায় গুলি চালিয়ে দেন চাঁদ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
কী কারণে এই পদক্ষেপ নিয়েছেন দিল্লি পুলিশের কনস্টেবল, সেই সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ মৃত কনস্টেবলের পরিবার ও সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’