সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ ঘুষ চেয়েছিল ১০০ টাকা৷ না দিতে পারার চরম মূল্য দিতে হল দুই যুবককে৷ পুলিশের হাতে বেদম মার খেয়ে মৃত্যু হল দুই যুবকের৷ এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মেইনপুরিতে৷
অভিযোগ, শুক্রবার ভোর চারটে নাগাদ মেইনপুরি দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করে পুলিশের দল৷ সেখানে খালাসি হিসেবে ছিলেন চার ব্যাক্তি৷ সবাইকে আটক করে থানায় আনা হয় এবং প্রচন্ড মারধর করা হয়৷ মারের চোটেই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ৷ যদিও পুলিশের দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে দুই জনের৷
তবে, মৃতদের পরিবারের অভিযোগ৷ ১০০ টাকা ঘুষ না দিতে পারায় পুলিশের মারেই মৃত্যু হয়েছে দুই যুবকের৷ পরে প্রমাণ লোপাটের জন্য কাছের নদীতে ফেলে দেওয়া হয় মৃতদেহগুলি৷ শনিবার ময়নাতদন্তেও মৃতদেহ দুটিতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ দুই হোমগার্ড সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের