সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রাগ পাচারের মতো গুরুগম্ভীর বিষয়ে চলছে সেমিনার। হাজির খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর সে অনুষ্ঠানে বসেই কিনা ক্র্যান্ডি ক্রাশ গেম খেললেন দুই পুলিশকর্মী। এ ছবি সামনে আসা মাত্রই বিপাকে পড়েছেন তাঁরা।
[ গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট, বাবুলের টুইটে বাড়ল বিতর্ক ]
বিহারে ঘটে চলা সংগঠিত অপরাধের উপরই ছিল এই সেমিনার। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছিলেন বিহারের ডিজিপিও। স্বাভাবিকভাবেই পরিবেশ ছিল গম্ভীর। বিহারে ড্রাগ স্মাগলিং কেন মাথাচাড়া দিচ্ছে, তারই খুঁটিনাটি অনুসন্ধান ছিল সেমিনারে। আর সেখানেই দু’জন পুলিশকর্মীকে দেখা গেল মোবাইলের উপর ঝুঁকে থাকতে। না, তাঁরা কোনও বক্তৃতা রেকর্ড করেননি। বিশেষ কিছু সার্চ করেও দেখছিলেন না। খেলছিলেন ক্র্যান্ডি ক্রাশ। এ ছবিই ছড়িয়ে পড়ে। আর তারপরই বিপাকে পড়েন ওই দুই পুলিশকর্মী। এরপরই তাঁদের হাতে নোটিশ ধরানো হয়। পুরো ঘটনার কথা বলতে গিয়ে অ্যাডিশনাল ডিজিপি এসকে সিংহল জানান, ওঁদের মতো সিনিয়র পুলিশ অফিসারদের থেকে এটা প্রত্যাশিত নয়। এ ব্যাপারে ওঁদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।
[ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ মিলবে আবারও? ]
এর আগে উত্তরপ্রদেশের পুলিশ অফিসারকে ভ্যানের মধ্যেই ঘুমোতে দেখা গিয়েছিল। গ্রেটার নয়ডা ধর্ষণ কাণ্ডের তদন্ত চলাকালীন পুলিশের এই ব্যবহারে তখনও প্রশ্ন উঠেছিল। বিহারের এ ঘটনা সামগ্রিক পুলিশের ভূমিকাতেই নয়া মাত্রা যোগ করল।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও