সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনাগ্রস্তদের মৃতদেহ রাখার জন্য যে স্কুলকে মর্গ হিসাবে ব্যবহার করা হয়েছিল, সেটি পুনর্গঠন করতে ২.৪৯ কোটি টাকা বরাদ্দ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
চলতি মাসের গোড়ায় বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) পর মৃতদেহগুলি রাখার জন্য স্থানীয় একটি স্কুলকে মর্গ করা হয়েছিল। কাজ মিটে যাওয়ার পর ভেঙে দেওয়া হয় স্কুলটি। শুক্রবার ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, স্কুলটি পুনর্গঠনের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ওই টাকা অনুমোদন করা হয়েছে।
[আরও পড়ুন: গুজরাটে হবে ফিনটেক অপারেশন সেন্টার, মোদির সঙ্গে সাক্ষাতের পর বড় ঘোষণা পিচাইয়ের]
মর্গ হিসাবে ব্যবহার করার কারণে ওই স্কুলের পড়ুয়ারা সেখানে পড়তে আসতে চাইছে না বলে জানিয়েছিল স্কুল পরিচালন কমিটি। একই সঙ্গে তাঁদের বক্তব্য ছিল, স্কুল বাড়িটি খুবই প্রাচীন হয়ে যাওয়ায় পড়াশোনার জন্য সুরক্ষিত নয়। আবার স্কুল থাকা দেহগুলির ছবি বিভিন্ন জায়গায় দেখে তাঁদের সন্তানরা ভীত ও মর্গের শনাক্তকরণ প্রক্রিয়ার দৃশ্যও ছোটদের মনে গেঁথে গিয়েছে, তাই অবিলম্বে স্কুলটি ভেঙে ফেলার দাবি তুলেছিলেন স্কুল পড়ুয়াদের বাবা-মায়েরা। উল্লেখ্য, গত ২ জুন বাহানাগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান প্রায় তিনশো যাত্রী। আহত হন বারোশোরও বেশি।
এর পরই মুখ্যমন্ত্রী শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বালেশ্বরের কাছে ওই স্কুলটি ভেঙে ফেলতে বলেন। গত বুধবার গ্রীষ্মের ছুটির পর প্রথম স্কুল খোলে। আপাতত স্কুল চত্বরে অস্থায়ীভাবে ক্লাস নেওয়া হচ্ছে। শীঘ্রই পুনর্গঠনের কাজ শুরু হবে বলে খবর।
[আরও পড়ুন: কালীমন্দিরে সায়নীর পুজো দেওয়া নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার গলসির BJP প্রার্থী]
সর্বশেষ খবর
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?