সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ঢেউয়ের ভয়ংকর দিনগুলি যেন ফিরে আসছে। দেশে রকেটের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। দিন দশেক আগেও যেখানে দৈনিক সংক্রমণ ৭ হাজারের আশেপাশে ছিল, সেখানে শুক্রবার ৭ মাস পর প্রথমবার সংক্রমণ ১ লক্ষ পেরোল। শুধু তাই নয়, একদিনে দেশে অ্যাকটিভ কেস বেড়েছে প্রায় ৮৫ হাজার। হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট।
India reports 1,17,100 fresh COVID cases, 30,836 recoveries, and 302 deaths in the last 24 hours
AdvertisementDaily positivity rate: 7.74%
AdvertisementActive cases: 3,71,363
Total recoveries: 3,43,71,845
Death toll: 4,83,178Total vaccination: 149.66 crore doses pic.twitter.com/5uqB5lmnMj
— ANI (@ANI) January 7, 2022
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৯ শতাংশ বেশি। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ। শুধু মুম্বইয়ে আক্রান্ত ২০ হাজারের বেশি। গোটা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে ৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৯ জন।
[আরও পড়ুন: ওমিক্রনকে ‘কম বিপজ্জনক’ বলাটা মারাত্মক ভুল, সতর্ক করল WHO]
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। গতকালের থেকে এই সংখ্যাটাই সামান্য স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন। অস্বস্তি বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ৮৫ হাজার বেশি। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন।
[আরও পড়ুন: COVID-19: ফের দেশে ওমিক্রনে মৃত্যু, করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৯ কোটি ৬৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন প্রায় ৯৪ লক্ষ মানুষ। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৫ লক্ষের ১৩ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘যেখানেই হাত দিচ্ছি, ধ্বংসলীলা’, জ্যোতি বসুকে স্মরণ করে ডক্টর’স ডে-তেও তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর
-
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হবে বৈভবের? শ্রেয়সের জবাব, ‘আমার হাত বাঁধা’
-
‘অভিষেক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড, মমতা সব জানতেন’, পালাবদল হতেই বিস্ফোরক মিডলম্যান তাপস
-
‘হকার’ না ‘ভোটার’, আমরা কোন চোখে মানুষগুলিকে দেখেছি?
-
‘আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকার বিরুদ্ধে ‘আল্লার উপহার’ হরমুজই অস্ত্র ইরানের!