Coronavirus

Coronavirus: দেশে ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, কর্ণাটকে হদিশ নতুন ‘এটা’ স্ট্রেনের

স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটা কমল অ্যাকটিভ কেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২১, ০৯:৫৬

options
link
Coronavirus: দেশে ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, কর্ণাটকে হদিশ নতুন ‘এটা’ স্ট্রেনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও রবিবার দেশের দৈনিক করোনা সংক্রমণ থাকল ৪০ হাজারের নিচেই। তুলনায় অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। অর্থাৎ পরপর দুদিন দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী। এটা যদি হয় স্বস্তির খবর, তাহলে পালটা উদ্বেগের খবরও রয়েছে। কারণ, গতকালই ভারতে প্রথমবার হদিশ মিলেছে করোনার অতি উদ্বেগকনক ‘এটা’ স্ট্রেনের। কর্ণাটকের এক ব্যক্তির দেহে এই ‘এটা’ স্ট্রেনের হদিশ মিলেছে। যা নিয়ে চিন্তা শুরু হয়েছে সে রাজ্যে।

Advertisement

এদিকে, রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে অনেকটাই কম।

[আরও পড়ুন: লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন, ৩ দিন ধরে নতুন মন্ত্রীদের কাজ বোঝাবেন PM Modi]

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৯৬ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও বেশ খানিকটা বেশি। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা কমে গেল দেশের অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.