Coronavirus

Coronavirus: দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে কেরল

করোনাজয়ীর সংখ্যা ৩ কোটি ছুঁইছুঁই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২১, ০৯:৪৯

options
link
Coronavirus: দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে কেরল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপ্পা, ডেল্টার মতো করোনার নতুন নতুন স্ট্রেনের হানার মধ্যেও স্বস্তির খবর। দেশের দৈনিক করোনা সংক্রমণ সামান্য হলেও নিম্নমুখী। সেই সঙ্গে করোনাজয়ীর সংখ্যাও প্রায় ৩ কোটি ছুঁইছুঁই। অনেকটা কমেছে মৃতের সংখ্যাও। তবে, এসবের মধ্যে চিন্তা বাড়াচ্ছে বামশাসিত কেরল। দেশের মধ্যে একসময় করোনা প্রতিরোধে মডেল হিসেবে উঠে আসে এই রাজ্যটিতে এখনও দেশের মোট সংক্রমণের এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টাতেও কেরলে সংক্রমিত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে শতাধিক।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৫০৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লক্ষ ৩৫ হাজারের কাছাকাছি মানুষ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। মৃতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম।

[আরও পড়ুন: আগস্টের প্রথম সপ্তাহেই সিদ্ধান্ত, COVAXIN-কে ছাড়পত্র দিতে পারে WHO]

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৫২৬ জন। সুস্থতার হার প্রায় সাড়ে ৯৭ শতাংশ। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮ জন। যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে ৪৩ লক্ষের কাছাকাছি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে টানা ১৮ দিন দেশের সংক্রমণের হার ছিল ৩ শতাংশের নিচে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.