সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরো দেশের নজর বর্তমানে ভারতীয় সেনার উপরে রয়েছে। তাই লাদাখ সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সাহস ও ধৈর্য ধরে নিজেদের কর্তব্য পালন করার বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane)।
দু’দিনের সফরে লাদাখ সেক্টর পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সেনা আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকায় যান তিনি। কর্তব্যরত জওয়ানদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে তাঁদের ভূয়সী প্রশংসাও করেন। গত তিন মাস ধরে চিনের সেনার বিরুদ্ধে তাঁরা যে লড়াই চালাচ্ছেন তা গোটা দেশ দেখছে বলেও উল্লেখ করেন। তারপর চিনের একদম নাকের ডগায় দাঁড়িয়ে ভারতীয় জওয়ানদের উদ্দেশে বলেন, ‘দেশের নজর আমাদের উপরেই রয়েছে। তাই এসময়ে আপনাদের সাহস, ধৈর্য ও সংযমের সঙ্গে কাজ করতে হবে।’
[আরও পড়ুন: বড়সড় হামলার ছক! উত্তর কাশ্মীরে ফের শক্তিবৃদ্ধির চেষ্টা করছে হিজবুল মুজাহিদিন ]
এর আগে শুক্রবারই ভারতের সেনাবাহিনী সবার সেরা বলে মন্তব্য করেছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বলেছিলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)’র পরিস্থিতি বর্তমানে খুব উত্তেজনাপূর্ণ ও জটিল। তবে এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি। নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। গতকাল লেহ-তে পৌঁছনোর পর থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়ে অফিসার ও জুনিয়র কমিশনড অফিসারদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি খতিয়ে দেখেছি। জওয়ানদের মনোবল খুব দৃঢ় অবস্থায় রয়েছে এবং তাঁরা যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত। তাই আমি বলতে চাই যে আমাদের জওয়ানরাই সবার সেরা।’
[আরও পড়ুন: শিল্পের অনুকূল পরিবেশের নিরিখে দেশে নবম স্থানে বাংলা, দুইয়ে যোগীর উত্তরপ্রদেশ]
সর্বশেষ খবর
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়
-
‘কাট’ বলার পরও উদ্দাম রোম্যান্স? কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!
-
‘টাকা ঢুকেছে’, ফোন পেয়েই ব্যাঙ্কে দাদু-দিদা, ফাঁকা বাড়িতে নাবালিকাকে কুপিয়ে খুন!