সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষ দিকেই জম্মু ও কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ৷ স্থানীয়রা এই সুড়ঙ্গকে ‘আশার সুড়ঙ্গ’ বা ‘টানেল অফ হোপ’ বলে ডাকছেন৷
(দেশদ্রোহী ছেলের লাশ নিতে অস্বীকার বাবার, গর্বিত প্রশাসন)
জম্মু ও কাশ্মীরের চেনানি ও নাশরিকে যুক্ত করবে এই টানেল, যার আরেক নাম পাটনিটপ টানেল৷ ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর ৯.২ কিলোমিটার দীর্ঘ এই টানেল একবার খুলে গেলে চেনানি ও নাশরির মধ্যে ৪১ কিলোমিটারের দূরত্ব কমে দাঁড়াবে ১১ কিলোমিটার৷ সবচেয়ে বড় কথা, তুষারপাত বা খারাপ আবহাওয়া থাকলেও ওই দুই টাউনের মধ্যে যোগাযোগে কোনও অসুবিধা হবে না৷ ট্রাফিক জ্যামও এড়ানো যাবে৷
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ঐতিহাসিক ওই সুড়ঙ্গের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই৷ ইতিমধ্যেই ওই প্রকল্প এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা৷ ২০১১-র মে মাসে কংগ্রেস সহ-সভাপতির রাহুল গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন৷ ওই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা৷ সুড়ঙ্গটি খুলে গেলে সাধারণ মানুষের অন্তত আধঘন্টা সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে৷ সুড়ঙ্গটির কাজ শেষ হওয়ার কথা ছিল গতবছরের আগস্ট মাসে৷
(চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান)
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের