Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Lionel Messi

অবসরের পর এবার স্পেনে নতুন সাম্রাজ্য মেসির, কোন পথে এগোচ্ছেন বিশ্বজয়ী তারকা?

জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন। এর মধ্যেই ভবিষ্যতের পরিকল্পনায় নেমে পড়েছেন লিওনেল মেসি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৭:৩০

options
link
অবসরের পর এবার স্পেনে নতুন সাম্রাজ্য মেসির, কোন পথে এগোচ্ছেন বিশ্বজয়ী তারকা? zoom
আর্জেন্টিনার জার্সিতে মেসি। ফাইল ছবি।
Advertisement

জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন। এর মধ্যেই ভবিষ্যতের পরিকল্পনায় নেমে পড়েছেন লিওনেল মেসি। মাঠের বাইরেও তাঁর সাম্রাজ্য বিস্তার করতে চলেছেন এলএম১০। জানা গিয়েছে, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

স্পেনের সংবাদমাধ্যমের খবর, স্পেনের ক্লাব সিডি এলডেন্স কিনতে চলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগকারী সংস্থা ‘গ্রুপো টিএইচ সলিউশন্স’-এর কাছ থেকে শেয়ার কেনার ব্যাপারে রাজি হয়েছেন মেসি। চুক্তি সম্পূর্ণ হলে এলডেন্সের সংখ্যাগরিষ্ঠ মালিক হবেন তিনি। ক্লাবের তরফেও বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, মেসির সঙ্গে বর্তমান মালিকদের ‘নীতিগত সমঝোতা’ হয়েছে। তবে চূড়ান্ত আইনি প্রক্রিয়া এবং চুক্তি এখনও বাকি। এলডেন্সের কথায়, ‘লেনদেনটি সম্পূর্ণ হওয়ার আগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের অনুমোদন দরকার।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কত টাকায় এই চুক্তি হচ্ছে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। কবে মেসির হাতে আনুষ্ঠানিক ভাবে ক্লাবের মালিকানা যাবে, তা-ও স্পষ্ট নয়। এলডেন্স জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া এবং অনুমোদন শেষ হলেই তারা পরবর্তী ঘোষণা করবে। স্পেনে এটাই মেসির প্রথম ক্লাব-অধিগ্রহণ নয়। এর আগে দ্বিতীয় ডিভিশনের আর এক ক্লাব ইউই কর্নেলার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতেও তাঁর অংশীদারি রয়েছে। ফুটবল থেকে অবসর নেওয়ার পরে সেই মালিকানার পূর্ণ অধিকার পাওয়ার কথা মেসির।

এলডেন্সের অবশ্য এখন সময়টা ভালো যাচ্ছে না। গত বছর অক্টোবরে টিএইচ সলিউশন্স ক্লাবটির মালিকানা নেয়। দীর্ঘ অপেক্ষার পরে দ্বিতীয় ডিভিশনে উঠে এলেও চলতি মরশুমের শুরুটা একেবারেই আশাব্যঞ্জক নয়। চারটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। দু’টি হার এবং দু’টি ড্র-সহ লিগের নিচের দিকেই রয়েছে দলটি। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবকে নিয়ে মেসির পরিকল্পনা কী, তা এখনও পরিষ্কার নয়। তবে খেলোয়াড়ি জীবনের শেষ প্রান্তে এসে যে তিনি ফুটবলের সঙ্গে নিজের সম্পর্কটাকে আরও অন্য ভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এলডেন্সের সঙ্গে এই সম্ভাব্য চুক্তি তারই ইঙ্গিত। দেশের হয়ে বিশ্বকাপ এবং দু’টি কোপা আমেরিকা জেতা তারকার ঝুলিতে রয়েছে আরও অসংখ্য রেকর্ড। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাব মালিক হিসাবেও কতটা সফল হন তিনি, সেটাই দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.